বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইন্দোনেশিয়ার সঙ্গে ৫ চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ৫টি সমঝোতা চুক্তি সই হয় হয়েছে বলে জানা গেছে।

রোববার সকাল সাড়ে ১০টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় এ বৈঠক শুরু হয়। জোকো উইদোদো গতকাল রাতে ঢাকায় পৌঁছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

জানা গেছে, বৈঠকে ইন্দোনেশিয়া থেকে ‘লিকুইড ন্যাচারাল গ্যাস’ (এলএনজি) আমদানিসহ ৫টি সমঝোতা চুক্তি সই হয়।

এর আগে উইদোদো সকাল সাড়ে ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১০৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতিযাদুঘর পরিদর্শন করেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফরে আসেন। সফরকালে তিনি আজ রোববার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।

কেরলে জুমার নামাজে নারী ইমাম, মুসলিমদের নিন্দা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ