বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কেরলে জুমার নামাজে নারী ইমাম, মুসলিমদের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারীর ইমামতিতে নামাজ ইসলাম সমর্থন করে না। কিন্তু গত কয়েকবছর ধরে বিচ্ছিন্নভাবে বিষয়টি আলোচনায় আসছে। কোথায় কোথাও নারীরা ইসলামি আইনের বিরোধিতা করে ইমামতি করছেন।

ভারতের কেরলে এ শুক্রবার ঘটল এমন ঘটনা। জুমার নামাজে ইমামতি করলেন জামিতা (৩৪) নামে এক নারী।

ভারতে এমন ঘটনা প্রথম। জমিতো নিজের আগ্রহ থেকেই ইমামতি করেন বলে জানা যায়।

ভারতের কুরআন সুন্নাহ সোসাইটির সাধারণ সম্পাদক জামিতা পরিচিত ‘জামিতা টিচার’ নামে। সোসাইটি সূত্রের খবর গতকাল সোসাইটির অফিসে নামাজ পড়ার জন্য হাজির হয়েছিলেন নারীসহ প্রায় ৮০ জন। তাদের নামাজ পড়ান মহিলা ইমাম জামিতা।

ভারতের আনন্দবাজার জানিয়েছে, নামাজে শুধু পুরুষের ইমামতি এক ধরনের বৈষম্য বলে মনে করে জামিতা। তাই এ প্রথা ভাঙার জন্যই নাকি তিনি নামাজের ইমামতি করেছেন।

বিষয়টি নিয়ে ভারতজুড়ে বিতর্ক শুরু হয়েছে। মুসলিমদের বক্তব্য, এটা ইসলাম ধর্মের জন্য অবমাননকর। যা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এর আগে তিন তালাক নিয়েও ইচ্ছাকৃতভাবে ইসলামি আইনের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে নারীদের।

খালেদা জিয়ার রায়; রাজনীতিতে নতুন উত্তাপ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ