রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা  আস-সুন্নাহর শেফ ট্রেনিংয়ে ৫০ ধরনের খাবার, প্রশংসা শায়খ আহমাদুল্লাহর আরজাবাদ মাদরাসায় আওলাদে রাসুল সাইয়েদ মাওলানা আজহার মাদানী কী হচ্ছে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসায়? ইফা’র নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান শুধু হরমুজই নয়, আরও আছে ইরানের ‘বিকল্প অস্ত্র’—মেদভেদেভের সতর্কবার্তা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১ নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ৪ জাফলংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

‘সাধারণ শিক্ষিত বেকার ২ কোটি; কওমি মাদরাসার কেউ বেকার নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি মুফতি ফয়জুল্লাহ বলেছেন, বাংলাদেশে সাধারণ শিক্ষায় শিক্ষিত ২ কোটি শিক্ষার্থী বেকার আছে অথচ কওমি মাদরাসার শিক্ষার্থীরা এখন পর্যন্ত কেউ বেকার নেই।

তিনি বলেন, কওমি আলেমরা তাদের নিজেদের যোগ্যতা দিয়ে চাকরিজীবনে প্রবেশ করে। তারা বেশ ভালো আছেন। তাদের নিয়ে চিন্তার কারণ নেই।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, ‘আমরা সবসময়ই চাই বাংলাদেশের সবগুলো মাদরাসা একই বোর্ডের নিয়ন্ত্রণে থাকবে। একই সিলেবাসের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলেও আমরা আশা করি। এখন আমি আশাবাদী অনার্স ও মাস্টার্স সমমানের যে পড়াশোনা রয়েছে তা কিন্তু জেনারেল শিক্ষার অনেক কাছাকাছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক পর্যায়ের মাদ্রাদরাগুলোতে কুরআন শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের আরও যুগোপযোগী করে গড়ে তুলতে আরও বেশ কিছু বই পাড়ানো হয়।

মাদরাসাগুলোতে আদর্শিকতা, ইসলামিক, দিনি শিক্ষা দেওয়া হয়, নৈতিকতা শেখানো হয়।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্টের হেড অব অপারেশন্স সারওয়ার জাহান চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক সোহেল মামুন এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম প্রমুখ।

বাংলাদেশের ৬ ভাই : যে বাগানে ফুটেছে জোড়া ফুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ