কাউসার লাবীব
প্রতিবেদক
সন্তান বাবা মা’র জন্য আল্লাহর পক্ষ থেকে অপার এক নেয়ামত। [বনি ইসরাইল : ৭] কেননা এ সন্তান শিশুকালে মিষ্টি হাসি হেসে ভালবাসায় সিক্ত করে মা বাবার মন। যৌবনে সন্তানের ব্যক্তিত্ব মা বাবাকে অনন্য এক সম্মানে সমাসীন করে। আর তারা যখন বয়োবৃদ্ধ হন, তখন এ সন্তান বাবা মা’র জন্য হয় কাঠফাটা রোদ্দুরে একচিলতে শান্তির ছায়া।
আবার সন্তানের অপরাধ ও অন্যায় মা বাবাকে ভাসায় দুঃখের ফেনিল সাগরে। আর সন্তানের সুনিপুন জ্ঞানা সাধনা, মহানুভবতা কিংবা সৎকাজ সর্বত্যাগী মা বাবাকে পার্থিব এ জীবনেই এনে দেয় স্বর্গের সিঁড়ি। তাই তো দয়ালু আল্লাহ বলেন, সন্তান হলো মানুষের পার্থিব জীবনের সৌন্দর্য। [সুরা কাহাফ : ৪৬]
তবে পার্থিব এ জীবনে স্বর্গসিঁড়ির দেখা ওইসব পিতামাতাই পান, যারা তাদের সন্তানকে দিতে পারেন সঠিক শিক্ষা। মূল্যাবোধের দীক্ষা।
পৃথিবীর আলোবাতাস এমন অনেক পিতামাতা ছুঁয়েছে, যারা তাদের সন্তানকে দিয়েছেন সঠিক জীবনশিক্ষা। দিয়েছেন অনুপম আদর্শের ঘ্রাণ। দিয়েছেন সৎব্যক্তিত্বের ইস্পাত কঠিন অনুপ্রেরণা।
তাদের ছোঁয়ায় সন্তান হয়ে উঠেছে সমাজের এমন রাহবার। যাদের একবাক্যে মানে সচেতন সমাজ। যাদের চিন্তাচেতনা মানুষকে দেখায় শান্তির পথ ।
তবে কিছু সৌভাগ্যবান পিতা ও রত্নগর্ভা মা আছেন, যাদের ভাগ্যটা খুবই প্রশস্ত। যাদের ‘জীবন বসন্ত’ ভরা সবুজের সমারোহ আর পুষ্পের মোলায়েম ঘ্রাণে। যাদের বাগানের দুটি বৃক্ষ একসঙ্গে সৃষ্টিজীবকে ছায়া দেয়। শীতল বাতাসে জুড়িয়ে দেয় ক্লান্ত পথিকের প্রাণ।
আজ আমরা বাংলাদেশের এমন কয়েকজন আলেম সহোদরের জীবনপাতা ছুঁয়ে আসবো, যাদের প্রতিটি কথা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যারা নিজেদের সপে দিয়েছেন মানুষের ইমান, আমল, চিন্তা-চেতনা, রাগ-অনুরাগ বিনির্মাণে।
মাওলানা আবদুল মালেক ও মুফতি আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ
বর্তমান বাংলাদেশের এ দুজন নক্ষত্র ঢাকার মিরপুরে মারকাযুদ দাওয়া নামে একটি উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
মুফতি আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা’এর প্রিন্সিপালের দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি এ প্রতিষ্ঠানের মুখপত্র, মাসিক আল কাউসারের প্রধান সম্পাদক।
আর ছোট ভাই মুফতি আবদুল মালেক মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা’র আমিনুত তালিমের দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি মাসিক