মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

কাল তাবলিগের সঙ্কট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু: তাবলিগ জামাতের চলমান সঙ্কট নিরসনে ভারত সফরকারী বাংলাদেশি প্রতিনিধি দল শনিবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে প্রতিবেদন তুলে দিবেন বলে জানা গেছে।

তাদের প্রতিবেদন দেখে উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে মাওলানা সাদ কান্ধলভির ইজতেমায় অংশগ্রহণসহ তাবলিগ জামাতের চলমান সংকটসমূহের ব্যাপার সিদ্ধান্ত দিবেন মন্ত্রী।

৬ ডিসেম্বর বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তা এখনো চূড়ান্ত নয়।

একাধিক সূত্রে আওয়ার ইসলাম জেনেছে, বৈঠকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ভারত সফরের অভিজ্ঞতা ও লিখিত প্রতিবেদন তুলে ধরবেন ভারত সফরকারী প্রতিনিধি দল। প্রতিবেদনের উপর আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন মন্ত্রী।

বৈঠকে ভারত সফরকারী প্রতিনিধি দলের ৫ সদস্য, আল্লামা আহমদ শফীর পক্ষ থেকে তার ছেলে মাওলানা আনাস মাদানী ও কাকরাইল শুরার উপদেষ্টা কমিটির পক্ষ থেকে আল্লামা মাহমুদুর হাসান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহসহ সরকারের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আলেম ও তাবলিগের মুরব্বিদের সমন্বয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতে যান। তারা দেওবন্দ, দিল্লির নিজামুদ্দিন মারকাজ ও গুজরাট সফর করে দেশে ফিরে এসেছেন।

সফরে দারুল উলুম দেওবন্দ, মাওলানা সাদ কান্ধলভি ও গুজরাটের মুরব্বিদের প্রত্যেকের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা লাভের চেষ্টা করে বাংলাদেশের প্রতিনিধি। তাদের প্রত্যেকেই লিখিতভাবে নিজের অবস্থান স্পষ্ট করেন। লিখিত সে বক্তব্য নিয়ে দেশে ফেরে বাংলাদেশের আলেম ও মুরব্বিদের সমন্বিত প্রতিনিধি দল।

[জীবন সাজাতে ইসলামী যিন্দেগী অ্যাপটি ডাউনলোড করুন 
শরীরকে ব্যথামুক্ত রাখতে চিকিৎসা নিন আশশিফা হিজামাহ সেন্টারে]

ভারত সফরকারী প্রতিনিধি দল দারুল উলুম দেওবন্দ, মাওলানা সাদ ও গুজরাটের মুরব্বিদের মতামত সামনে রেখে একটি প্রতিবেদন তৈরি করেছেন। যা সামনে রেখে আগামীকালের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ বৈঠকেই সিন্ধান্ত হবে মাওলানা সাদ এ বছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিবেন কি না।

প্রতিবেদন নিয়ে গতকাল ঢাকার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে প্রতিনিধি দল ও কাকরাইলের শুরার উপদেষ্টা আলেমদের বৈঠক হয়। বৈঠকে প্রতিবেদন ও আগামীকালের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কাকরাইল শুরার ৫ উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের পক্ষে মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা আবদুল মালেক।

আর ভারত সফরকারী প্রতিনিধি দলে ছিলেন, কাকরাইলের শুরার মুরব্বি মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কাকরাইলের কারী মাওলানা যুবায়ের আহমদ ও কাকরাইলের মাওলানা জিয়া বিন কাসেম।

যাত্রাবাড়ীর মাদরাসার বৈঠকে এ বছর বিশ্ব ইজতেমার ফয়সাল বাংলাদেশি হবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়। বিস্তারিত দেখুন আগের নিউজটিতে। ৫১ বছর পর প্রথমবারের মতো বিশ্ব ইজতেমার ‘ফয়সাল’ হচ্ছেন বাংলাদেশি

দুই দলের বিভক্তি নিরসনে হজরতজি ইলিয়াস রহ. এর গুরুত্বপূর্ণ নসিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ