মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

৫১ বছর পর বিশ্ব ইজতেমার ‘ফয়সাল’ হচ্ছেন বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

১৯৬৬ সালে বাংলাদেশে টঙ্গী ইজতেমা শুরু হওয়ার দীর্ঘ  ৫১ বছর পর প্রথমবারের মতো কোনো ইজতেমার ফায়সাল (সিদ্ধান্তদাতা) হতে যাচ্ছেন কোনো বাংলাদেশি। তাবলিগ জামাতের শুরা সদস্যদের থেকে তিনি নির্বাচিত হবেন বলে জানা গেছে।

আজ জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে কাকরাইলের আলেম উপদেষ্টা কমিটি ও ভারত সফরকারী বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এতো দিনের প্রচলিত নিয়ম ছিলো দিল্লি নিজামুদ্দিন মারকাজের আমিরই ইজতেমা বিষয়ক মাশওয়ারার (পরামর্শসভা) আমিরে ফয়সাল বা সিদ্ধান্তদাতা হতেন।

কিন্তু তাবলিগ জামাতের চলমান সংকট ও ভারত সফরকারী প্রতিনিধি দলের প্রতিবেদনের আলোকে নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে কাকে ফয়সাল মানা হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

বৈঠকে প্রতিনিধি দল তাদের প্রতিবেদন উপস্থাপন করেন এবং এ বিষয়ে পর্যালোচনা করা হয়।

উল্লেখ্য, আজ সকাল ৮.০০টায় বৈঠকটি শুরু হয়ে বেলা ১১টা শেষ হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কাকরাইল শুরার ৫ উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের পক্ষে মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা আবদুল মালেক।

আরও উপস্থিত ছিলেন, ভারত সফরকারী বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা। তারা হলেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা যুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, কারী মাওলানা যুবায়ের আহমদ ও মাওলানা জিয়া বিন কাসেম।

এছাড়াও তাবলিগ জামাতের চলমান সংকটের নানা দিক নিয়ে তারা আলোচনা হয় বলে জানা গেছে।

জীবন সাজাতে ইসলামী যিন্দেগী অ্যাপটি ডাউনলোড করুন
শরীরকে ব্যথামুক্ত রাখতে চিকিৎসা নিন আশশিফা হিজামাহ সেন্টারে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ