শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যাত্রাবাড়ী মাদরাসায় চলছে কাকরাইল শুরার উপদেষ্টাদের সঙ্গে ভারত সফরকারী প্রতিনিধি দলের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ঢাকার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে চলছে ভারতফেরত তাবলিগের প্রতিনিধি দলের সঙ্গে তাবলিগের শুরার আলেম উপদেষ্টাদের বৈঠক।

ভারত সফরের অভিজ্ঞতা বিনিময় ও ভারত সফর নিয়ে প্রস্তুত প্রতিবেদন নিয়ে পর্যালোচনার জন্যই আজকের বৈঠক।

আজ সকাল ৮.০০টায় বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন, কাকরাইল শুরার ৫ উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের পক্ষে মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা আবদুল মালেক।

ভারত সফরকারী বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা। তারা হলেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা যুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, কারী মাওলানা যুবায়ের আহমদ ও মাওলানা জিয়া বিন কাসেম।

এছাড়াও তাবলিগ জামাতের চলমান সংকটের নানা দিক নিয়ে তারা আলোচনা করবেন বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ