রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

অধিক মুসলমান থেকে খাঁটি ঈমানওয়ালা অল্প মানুষ যথেষ্ট: মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
যাত্রাবাড়ী থেকে

আজ রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় চলমান মজলিসে দাওয়াতুল হকের মারকাযি ইজতেমায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে’র যুগ্ম মহাসচিব ও জামিয়া রহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক বলেছেন, আল্লামা মাহমূদুল হাসানের তত্বাবধানে মজলিসে দাওয়াতুল তার লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে৷

তিনি বলেন, মজলিসে দাওয়াতুল হক আমাদের আকাবির ও আসলাফের আমানত৷ হজরত হাফেজ্জী হুজুর রহ. সর্বপ্রথম বাংলাদেশে সূচনা করেন৷ এরপর হারদুঈ হজরত শাহ আবরারুল হক রহ. এর পরামর্শে পূর্ণদ্যোমে কাজ শুরু হয়৷ তিনি আল্লামা মাহমুদুল হাসানকে বাংলাদেশে মজলিসে দাওয়াতুল হকের আমীর নিযুক্ত করেন৷

হজরত হাকিমুল উম্মত রহ. যে উদ্দেশ্যে দাওয়াতুল হক প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা মাহমুদুল হাসানের তত্বাবধানে সে উদ্দেশ্যের বাস্তবায়ন পরিলক্ষিত হচ্ছে৷ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ দাওয়াতুল হকের কাজে সম্পৃক্ত ছিলেন৷ তিনিও হারদুঈ হজরতের সোহবত নিয়েছেন৷

তিনি বলেন, অধিক মুসলমান থেকে খাঁটি ঈমানওয়ালা অল্প মানুষ যথেষ্ট৷ আর সুন্নতের অনুসরণের মাধ্যমে মানুষ পূর্ণতা পায়৷ দাওয়াতুল হক সে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে৷ সারা বাংলাদেশের সব উলামা দলমত নির্বিশেষে প্রত্যক্ষ-পরোক্ষভাবে এই প্লাটফর্মে কাজ করছেন৷

‘শুধু নামাজ-রোজার সুন্নত নয় সুন্নত হলো রাসুলের পরিপূর্ণ জীবন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ