বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

‘আগামী নির্বাচনে ইসলাম বিরোধী শক্তি ও ইসলামী শক্তির লড়াই হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না
চরমোনাই ময়দান থেকে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম- পীর সাহেব চরমোনাই বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে ইসলাম বিরোধী শক্তি ও ইসলামী শক্তির লড়াই হবে। আর এই লড়াইয়ে ইসলামকে বিজয়ী করতে হবে।

আগামী নির্বাচনকে সামনে রেখে ইশা ছাত্র আন্দোলন-এর প্রতিটি কর্মীকে দেশ, মানবতা ও ইসলামের পক্ষে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত দেখাতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, সন্ত্রাস, দুর্নীতিবাজ ও ধর্ষণকারীদের রুখে দিতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামের সুমহান আদর্শকে ছড়িয়ে দিতে ইশা ছাত্র আন্দোলন-কে আরো বেশি ভূমিকা রাখতে হবে।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর’১৭) চরমোনাই’র বার্ষিক মাহফিলের তৃতীয় দিনে ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জি.এম. রুহুল আমীন বলেন, একটি কুচক্রি মহল প্রশ্নফাঁসের মাধ্যমে দেশকে মেধাশূন্য করতে চায়। তারা ধর্ষণ, চাঁদাবাজী ও হলদখলের পর এখন প্রশ্নফাঁসের সাথে যুক্ত হয়েছে। তাই আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করে ওদের ষঢ়যন্ত্র রুখে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ।

আমাদের ভুল থাকলে ধরিয়ে দিন; আমরা শুধরে নেব : পীর সাহেব চরমোনাই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ