বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


কওমি স্বীকৃতির বাস্তবায়ন: বিভ্রান্তির ৫ কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুমায়ুন আইয়ুব
সম্পাদক

গণমাধ্যমে কাজ করার ফলে কারও চোখে ভালো থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। সত্য উচ্চারণ বরাবরই কঠিন। সত্য আসলেও তিতা। তবুও সব সত্য সংবাদকর্মীরা বলেন না বা বলতে পারেন না। সীমাবদ্ধতা সব ক্ষেত্রেই কমবেশি আছে। আমিও এই বৃত্তের বাইরে নই।

কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতির ইস্যুটি রাখাইনে রোহিঙ্গাদের চেয়ে আমাদের জন্য কম বিপদজনক নয়। বিষয়টি আলোচনায় এলেই নতুন নতুন জটিলতা ও বিভ্রান্তি তৈরি হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে আলেমদের আদর-আপ্যায়ন করে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ৩২ সদস্যের কমিটিও করেছেন। বলেছেন, যে কয়টি বিষয়ে আপনারা একমত হবেন, সেগুলো আমরা আইন করে পাশ করে দেব। আলেমরাই কওমি মাদরাসার কারিকুলাম, আইন ইত্যাদি তৈরি করবেন।

দীর্ঘ কয়েক মাস হলো এ ঘোষণার। প্রজ্ঞাপন হলো। আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যা বাংলাদেশ- মানে ৩২ সদস্যের কমিটি চূড়ান্ত হলো। অফিস হলো, জনবল নিয়োগ হলো, সবগুলো বোর্ড একই প্রশ্নপত্রে প্রথম বারের মতো পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করলো। চলছে সাময়িক সনদ বিতরণও।

আলহামদুলিল্লাহ, সবা ঠিকঠাক হচ্ছে। হঠাৎ আবার স্বীকৃতি ইস্যুতে বিভ্রান্তি দেখা দিলো কেন?
প্রথম কথা হলো, সম্প্রতি হাইয়াতুল উলইয়া (কওমি মাদরাসা সর্বোচ্চ অথরিটি) পরিচালনার জন্য যে খসড়া গঠনতন্ত্রটি তৈরি করা হয়েছে তা কি ৩২ সদস্যের কমিটিতে অনুমোদিত নয়? নিশ্চয় আলোচনা-পর্যালোচনা করে গঠনতন্ত্রটি নিজেরা তৈরি করেছেন। তাহলে বিভ্রান্তি কেন?

গঠনতন্ত্রের খসড়া প্রস্তাবনাটি আমিও পড়েছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথাও বলেছি। চারদিকে হাহুতাশ ও বিভ্রান্তির ডালপালাও দেখছি। নীতি নির্ধারণী আলেমরা ইচ্ছা করলেই বিভ্রান্তির কারণ বের করতে পারেন আর সমাধানও করতে পারেন।

তবুও আমার চিন্তার জায়গা থেকে বলি, বিভ্রান্তির কারণটা হাইয়াতুল উলইয়ার ভিতরে-বাইরে দুজায়গা থেকেই তৈরি হয়েছে। কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সদস্য বলছেন-

১. খসড়াটি প্রস্তুতকালে আমরা ছিলাম না। খসড়া প্রস্তুতের বিষয়টি আমরা জানতামও না। হঠাৎ মিটিংয়ে উত্থাপন করে অনুমোদন করা হয়। প্রশ্ন হলো, বাবার তো জানা থাকা চাই- তিনি বাবা হচ্ছেন! নইলে তো বিভ্রান্তি এড়ানো আসলেও দায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, খসড়া অনুমোদনের আগে ‘খসড়া প্রস্তুত কমিটি’র অনুমোদন নেওয়ার প্রয়োজন ছিল। অনুমোদিত গঠনতন্ত্রের খসড়া তৈরির আগে রেজুলেশনে খসড়া প্রণয়ন কমিটি কেন করা হয়নি?

তখন আর প্রশ্ন করা হত না- এই খসড়া কারা করল? কখন ক