শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’ সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত এক যুগ ধরে হজের খুতবা দিয়েছেন যেসব আলেম রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা মসজিদ কমিটি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ ‘ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছ’ শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫ রামিসা হত্যাকাণ্ড: বিচারের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

বিকালে কওমি শিক্ষা বিষয়ক ইউজিসি’র ৯ সদস্যের কমিটির প্রথম বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক

কওমি শিক্ষা কারিকুলাম ও আইনী কাঠামো তৈরির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৬ সদস্যসহ ৯ সদস্য নিয়ে গঠিত কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে।

বিকাল ৩ টায় রাজধানীর আগারগাওয়ের ইউজিসির বোর্ডরুমে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে কমিটির সদস্যগণ উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক রিলেশন বিভাগের কর্মকর্তা মো. ইমরান হোসাইন সকালে আওয়ার ইসলামকে বলেন, বিকাল ৩টায় প্রফেসর ড. শাহ নেওয়াজ আলীর নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বৈঠকে উপস্থিত থাকবেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ইমরান হোসাইন বলেছেন, আবদুল মান্নান স্যারের প্রোগ্রাম শিডিউলে এ বৈঠক নেই। তবে বৈঠকে ইফা ডিজি সামীম মোহাম্মদ আফজালসহ অন্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

কওমি মাদরাসা শিক্ষার কারিকুলাম ও আইনী কাঠামো গঠনের জন্য সম্প্রতি ৯ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। যাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ৬ জন কর্মকর্তা রয়েছেন।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, ইউজিসি থেকে প্রফেসর আবদুল মান্নান (চেয়ারম্যান), প্রফেসর ড. মো. ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজ বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসাইন, প্রফেসর ড. মো. শাহ নেওয়াজ।

ইউজিসির বাইরে থেকে কমিটিতে রয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মোহাম্মদ আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুর রহমান।

মো. ইমরান হোসাইন বলেন, কমিটির প্রথম বৈঠকে কওমি মাদরাসা শিক্ষার গঠনতন্ত্র ও সিলেবাস বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত সোমবার বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়্যা’র (খসড়া) গঠনতন্ত্র সামীম মোহাম্মদ আফজালের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।

‘কওমি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ