শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তসলিমার অশ্লীল লেখা প্রকাশে বাংলাদেশ প্রতিদিনকে আইনি নোটিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘পর্ন’ শিরোনামে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের এটি প্রবন্ধ প্রকাশ করায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে আইনি নোটিস পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবদুল জলিল।

বুধবার রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে আবদুল জলিলের পক্ষে নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম।

নোটিসে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নোটিসের উপযুক্ত জবাব না দিলে প্রচলিত আইনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

নোটিসে বলা হয়, ‘গত ২০ জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চতুর্থ পৃষ্ঠায় খোলা কলামে নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন এর ‘পর্ন’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করা হয় যাতে সমাজে অশ্লীলতা বিস্তারে উৎসাহিত করা হয়েছে। এর আইনগত ও নৈতিক অধিকার আপনার নাই।’

এতে আরো বলা হয়, ‘শরীর নিয়ে লজ্জা দূর করতে হবে… নারীর আর সব স্বাধীনতার মতো যৌন স্বাধীনতাও নারীর জন্য অত্যন্ত প্রয়োজন- ইত্যাদি বক্তব্যসমূহ চরম আপত্তিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাতদানকারী, সমাজে ফেতনা সৃষ্টিকারী এবং বিশেষভাবে মেয়েদের অশ্লীল কাজে প্ররোচণ প্রদানকারী বটে।’

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশককে নোটিসে বলা হয়, ‘যেহেতু তসলিমা নাসরিন একজন বিতর্কিত লেখিকা এবং ইতিমধ্যে লেখিকার অশ্লীল-অশালীন বক্তব্য, প্রবন্ধ প্রচার ও প্রকাশ করে আপনিও অশ্লীলতা প্রচার-প্রসারের জন্য সমভাবে দায়ী যা দেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।’

এতে বলা হয়, যেহেতু সংবিধানিকভাবে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। সেই হিসেবে উক্ত বিতর্কিত লেখিকার লেখনি ও চিত্রাঙ্কন প্রকাশ ও প্রচার করে আপনার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছেন। এটাও প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।

তসলিমার নাস্তিকতা ও শাবানার ডিগবাজি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ