জাকির মাহদিন
সাবেক চিত্রনায়িকা শাবানার সাম্প্রতিক প্রচারমুখিতা ও কর্মকাণ্ড নিয়ে ফেসবুক-অনলাইনে বিস্তর সমালোচনা হচ্ছে। দীর্ঘ একটা সময় পর্যন্ত বাংলা ছায়াছবির পর্দা কাঁপালেও ধীরে ধীরে তিনি এ জগৎ থেকেই শুধু দূরে সরেননি, সবরকম মিডিয়া ও লোকচক্ষুর আড়ালে চলে যান। এমনকি তার অসংখ্য ভক্তও জানে না যে তিনি বেঁচে আছেন না মরে গেছেন। মাঝে মধ্যে মিডিয়া একটু-আধটু খবর দিত যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন, বছরে একবার দেশে আসেন, মিডিয়া এড়িয়ে চলেন।
শোনা যায়, টেলিভিশন কর্তৃপক্ষকেও তিনি অনুরোধ করে আসছিলেন তার অভিনীত ছবি যেন দেখানো না হয়। তিনি নিজেকে আপাদমস্তক বোরখায় আবৃত রাখেন, নামাজ-কালাম করেন, ধর্মের একান্ত অনুগত। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই তিনি চলচিত্রের ‘কল্যাণে’ আবার নিজেকে উৎসর্গ করলেন, ভিন্নভাবে। কাঁদলেন, কাঁদালেন। যৌবনোন্মাদনার সেই লাল-নীল জগৎ থেকে ফিরে এত ধর্ম-কর্ম করার পরও হঠাৎ তার মনে হল জাগতিক চাওয়া-পাওয়ার আরো কিছু বাকি আছে। তাই তিনি বিশেষ মহল থেকে ‘আজীবন সম্মাননা’ গ্রহণ করলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় সমস্ত আবেগ ঢেলে দিলেন, নাচ-গানের জগতের উন্নয়ন-সমৃদ্ধিতে তার সহযোগিতা কামনা করলেন, ইত্যাদি ইত্যাদি।
তার বক্তব্যের ভিডিওটি শুনলে হাসি পায়, আবার কান্নাও আসে। সাথে অনেক প্রশ্ন। আহা বেচারি! বাংলা পড়ায় কত দুর্বল! অলিখিত বক্তব্য দেয়ার মতো উপস্থিত বোধ-বুদ্ধি এখনো বিকশিত হয়নি। বক্তব্যটি তৈরি করতে একটি দল প্রচুর পরিশ্রম করেছে। কিন্তু তিনি সম্ভবত রিহার্সেলেরও সময় পাননি। বক্তব্য পাঠ করতে তার অনেক কষ্ট হচ্ছিল। তবে উচ্চারণের স্পষ্টতা এবং এই বয়সেও কণ্ঠের কমনীয়তা অবাক করার মতো। সম্ভবত অভিনয়-জীবনের প্রথম দিকেই এটা রপ্ত করে ফেলেছিলেন।
লম্বা একটা হাসি সারাক্ষণই তার ঠোঁটে লেগে ছিল। মাঝে সামান্য সময়ের কান্না। সে কান্নায় সমস্ত আবেগ ঢেলে দিলেন। তার পরক্ষণেই আবারও লম্বা হাসি। কি নিখুঁত অভিনয়! কোটি টাকা ব্যয়ে জমকালো অনুষ্ঠান, বিশাল রঙিন হলরুম, রঙিন জগতের লাল-নীল নট-নটীদের সরব পদচারণা, সম্মাননা, বাজনা, করতালি। একেক জনের বিশ্ববিজয়ী হাসি। শাবানার ডিগবাজির ষোলকলা পূর্ণ। কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায়। তিনি আবার দেশে কোরআন শিক্ষা একাডেমিও খুলেছেন। আর যায় কোথায়? ‘নির্বাসিত লেখিকা’ হিসেবে পরিচয়দানে আগ্রহী, হিন্দি-বাংলা সিনেমা-উপন্যাসের এক সময়ের পোঁকা, হুজুর-মোল্লা, ধর্ম-কর্ম সংক্রান্ত ইস্যুর জন্য প্রায় প্রতিমুহূর্তে ওঁৎ পেতে থাকা তসলিমা নাসরিন তার লেখার কাঙ্ক্ষিত মাল-মশলা পেয়ে গেলেন। মুহূর