শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী

আবদুল্লাহ জঙ্গি নয়, আরশাদ মাদানি’র তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ভারতের উত্তর প্রদেশ থেকে জঙ্গি সন্দেহে বাংলাদেশি নাগরিক আবদুল্লাহসহ ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের ভাষ্য ছিল আবদুল্লাহ আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য। ভারতে জঙ্গিদের নকল পরিচয়পত্র তৈরি করার কাজ করে থাকে। তবে দুইদিন ধরে এ অভিযোগ প্রমাণ করতে না পারায় গতকাল তাদের ছেড়ে দেয় পুলিশ।

গত ৬ আগস্ট  ভারতের উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয় আবদুল্লাহকে। এছাড়াও পরবর্তী আরেক অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করেছিল পুলিশ। যারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নাগরিক বলে জানা গেছে। তাদের ব্যাপারেও কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

মিথ্যা অভিযোগে গ্রেফতার করায় সোমবার এক সংবাদ সম্মেলনে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানি তীব্র নিন্দা জানান। তিনি বলেন, পুলিশ কেমন দায়িত্বশীল যে গ্রেফতারের আগে তাকে ভালো করে যাচাই বাছাই করা হলো না।

তিনি ভুয়া গ্রেফতারকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন। বলেছেন, এরা মুসলিম এবং মাদরাসা শিক্ষার্থী এ জন্যই এদের টার্গেট করা হয়েছে। এর সুষ্ঠু জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে।

তিনি মিডিয়াকে একহাত নিয়ে বলেন, শিক্ষার্থীদের গ্রেফতারে মিডিয়া অনেক রঙ লাগিয়ে রিপোর্ট করেছে। তাদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়া হয়েছে। কিছু মিডিয়া এদের গ্রেফতারের পর মাদরাসাকে নজরদারিতে রাখারও সুপারিশ করেছিল। যা হঠকারী এবং দূরভিসন্ধিমূলক।

আল্লামা আরশাদ মাদানি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, যতক্ষণ পর্যন্ত একজন সম্পর্কে সুস্পষ্ট প্রমাণাদি না পাওয়া যাবে ততক্ষণ যেন তার ব্যাপারে কিছু প্রকাশ না করা হয়। এতে করে তার জীবনের ভবিষ্যত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি সংবাদ সম্মেলন করে ভুল স্বীকারের আহ্বান জানান। যাতে তার গ্রেফতারে মানুষের মধ্যে যেসব ভুল ধারণা তৈরি হয়েছে তা দূর হয়।

উল্লেখ্য, আবদুল্লাহ ২০১১ সালে ভারতে আসে। থাকত সাহারানপুর জেলায়। গত মাসে মুজাফ্‌ফরনগরের কুটেসারায় আসে। এর আগে সে দারুল উলুম দেওবন্দে ছিল।

ভারতে বাংলাদেশি গ্রেফতার, জঙ্গি বলে সন্দেহ পুলিশের

সূত্র: মিল্লাতটাইমস

 

http://urdu.millattimes.co