বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

হাইআতুল উলয়ার শীর্ষ বৈঠক অনুষ্ঠিত: এসেছে গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : আজ রবিবার বাংলাদেশের কওমি ধারার ৬টি বোর্ডের সমন্বয়ে গঠিত কওমি শিক্ষা কমিশন ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া’-এর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সকাল ১০টায় ঢাকার মতিঝিলে অবস্থিত হাইয়াতুল উলয়ার কার্যালয়ে বৈঠক শুরু হয় এবং তা শেষ হয় দুপুর ১২.৪৫ মিনিটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী।

আজকের শীর্ষ বৈঠকে গুরুত্বপূর্ণ ৩টি সিদ্ধান্ত এসেছে। তাহলো, ১. আগামী ১ জিলকদ (২৫ জুলাই) এর মধ্যে দাওরা হাদিস তাকমিলের ফলাফল প্রকাশ করা।

২. আগামী বছর হাইআতুল উলয়ার পরীক্ষা ৩ বা ৪ শাবান অনুষ্ঠিত হবে।

দাওরা হাদিস পরীক্ষার ফলাফল ১ জিলকদ

৩. ৪ সদস্য বিশিষ্ট একটি লিয়াঁজো কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ হলেন, ১. মাওলানা আবদুল কুদ্দুস, ২. মাওলানা মাহফুজুল হক, ৩. মাওলানা নুরুল আমিন ও ৪. মুফতি রুহুল আমিন।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামকে সিদ্ধান্তগুলোর নিশ্চয়তা প্রদান করেছেন।

নবগঠিত লিয়াঁজো কমিটির অন্যতম সদস্য মাওলানা মাহফুজুল হক কমিটির উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বলেন, ‘বর্তমান যে কার্যক্রম চলছে তার সমন্বয় করাই কমিটির মূল কাজ। এছাড়া কমিটি সরকারের সাথে যোগাযোগ রক্ষা, গেজেটকে সংসদে উত্থাপনের প্রচেষ্টা জোরদার করাসহ স্বীকৃতি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করবে এ কমিটি।’

ঠিক কবে নাগাদ লিয়াজো কমিটি কাজ শুরু করবে এবং বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ তো আগ থেকেই চলছে। আমরা এখন তার সমন্বয় করে শুধু গতি আনার চেষ্টা করবো। আর আজ কমিটি গঠনের পর আলাদা করে বসা হয় নি। তাই নতুন কোনো পরিকল্পনা  হয় নি। পূর্বের সিন্ধান্ত ও পরিকল্পনা অনুযায়ীই আমরা আপাতত কাজ করবো।’

তবে খুব শীঘ্রই তারা বসবেন বলে জানান মাওলানা মাহফুজুল হক।

নবগঠিত এ কমিটি একটি খসড়া সনদও প্রস্তুত করবে বলে তিনি জানান।

আজকের বৈঠকে এ ৩টি সিদ্ধান্ত ছাড়াও হাইআতুল উলয়ার অর্থের যোগান ও ব্যবস্থাপনা বিষয়ক কয়েকটি সিদ্ধান্তও হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সূত্র মতে হাইআতুল উলয়ার প্রশাসনিক কাঠামোতে নির্ধারণ ও ব্যয় নির্বাহ বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। সিন্ধান্ত অনুযায়ী সর্ববৃহৎ বোর্ড হিসেবে বেফাক হাইআতুল উলয়ার সিংহভাগ লোকবল ও ব্যয়ের যোগান দিবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ