বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

দাওরা হাদিস পরীক্ষার ফলাফল ১ জিলকদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া-এর অধীনে অনুষ্ঠিত দাওয়ারে হাদিসের ফলাফল আগামী ১ জিলকদ মোতাবেক ২৫ জুলাই প্রকাশ করা হবে।

আজ হাইআতুল উলয়ার এক শীর্ষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সকাল দশটায় শুরু হওয়া বৈঠক চলে দুপুর ১২.৪৫ মিনিট পযন্ত।

বৈঠকে অংশ নেয়া বেফাকের সহসভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আওয়ার ইসলামকে এ খবরের নিশ্চয়তা প্রদান করেন।

তবে বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ‘১ জিলকদ সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চেষ্টা চলছে আরও আগে দেয়ার। পরীক্ষা নিয়ন্ত্রক যদি আমাদের হাতে এর আগে নম্বর তুলে দিতে পারেন, তাহলে আগেই ফল প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কওমি শিক্ষা সনদের মান ঘোষণার পর বাংলাদেশের কওমি ধারার ৬টি বোর্ডের অধীনে প্রথমবারের মতো একযোগে সারা দেশে দাওরা হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৫ থেকে ২৫ মে পযন্ত অনুষ্ঠিত হয় বাংলাদেশে কওমি মাদরাসার সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। এতে অংশগ্রহণ করে দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী।

পাঁচ স্তরে প্রস্তুত হচ্ছে হাইয়াতুল উলয়ার ফলাফল

দাওরার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ শাওয়াল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ