রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা

১০ টাকায় সদস্য পদ নবায়ন করলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সদস্য পদ নবায়ন করেছেন। এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশানে দলের ‘প্রাথমিক সদস্য সংগ্রহ’ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জানা যায়, বেগম খালেদা জিয়া ১০ টাকার বিনিময়ে সদস্য রশিদে স্বাক্ষর করেন।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার রাতে ‘প্রাথমিক সদস্য সংগ্রহ’ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর বিএনপি চেয়ারপারসন ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকার, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের সদস্য পদ নবায়ন করেন।

এসময় বিএনপি চেয়ারপারসনের সামনে উপস্থিত হয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে ছয়জন নতুন সদস্যপদ নেন।

শনিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলবে।

বিএনপির এই সদস্য সংগ্রহ কর্মসূচির লক্ষ্যমাত্রা দুই মাসে ১ কোটি সদস্য সংগ্রহ করা। আগে সদস্য হওয়ার জন্য চাঁদা ছিল ৫ টাকা। বিএনপির ষষ্ঠ কাউন্সিলের তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ