মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

গত ২০ জুন অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির আমন্ত্রণে দলটির ৫৯তম ফেডারেল কনভেনশনে যোগ দিতে সিডনি যান বিএনপি মহাসচিব।

চেযারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, লিবারেল পার্টির কনভেনশন শেষ করে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা ক্যানবেরায় বড় মেয়ে মির্জা সামারুহর বাসায় যান। সেখানেই তারা ঈদ উদযাপন করেন।

সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই কনভেনশনে পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়া ছাড়াও বিএনপি মহাসচিব ‘এশিয়া-প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়ন(ইপিডিইউ)’ এর সম্মেলনে অংশ নেন এবং সেখানে বক্তব্য রাখেন।

এছাড়া মির্জা ফখরুল প্রধানমন্ত্রী লিবারেল পার্টির প্রধান ম্যালকম টার্নবুল ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

যেভাবে উদ্ধার হলেন ফরহাদ মজহার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ