রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ

চট্টগ্রামের হামলায় আমার মৃত্যুও হতে পারতো: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ১৮ জুন চট্টগ্রামের হামলায় তার মৃত্যুও হতে পারতো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তখন খুব বৃষ্টি হচ্ছিলো রাস্তায় ঠিক মতো কিছু দেখা যাচ্ছিলো না। হঠাৎ দেখেন রাস্তার মাঝখানে ৫০-৬০ সশস্ত্র যুবক দাঁড়ানো। হাতে ইট-পাথর, লাঠিসোটা, রড। তিনি গাড়ি থামাতেই আক্রমণ শুরু হয় তার উপর।’

তিনি আরও বলেন, ‘আমাদের ড্রাইভার অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে দ্রুত গাড়িটি ঘুরিয়ে পেছনের দিকে চালিয়ে স্থান ত্যাগ করে। না হলে হয়তো সেখানেই আমার এবং অন্য নেতাদের করুণ মৃত্যুবরণের ঘটনা ঘটতে পারত। আর সামনের দিকে গাড়ি চালিয়ে গেলে হামলাকারীদের অনেকেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যেতো।’

মির্জা ফখরুলের গাড়ী বহরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস

প্রাণ রক্ষা পাওয়ায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে তিনি বলেন, ‘বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।'

-এআরকে