মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিমানবন্দরে গণ সংবর্ধনা পেলেন হাফেজ তরিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: দুবাই ২১ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ১ম পুরস্কারপ্রাপ্ত হাফেজ তরিকুল ইসলামকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেল ৬টায় দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে প্রায় শতাধিক আলেম ওলামা ও মাদারাসা শিক্ষার্থী মুহাম্মদ তরিকুল ইসলাম ও হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরীকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন আওয়ার ইসলামের প্রতিনিধি মাওলানা মাহমুদুল হাসান শামীম। তিনি জানান, আসরের পর থেকেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা আসতে থাকেন। অনেকের হাতে ব্যানারও দেখা গেছে। তারা ব্যানার নিয়ে লম্বা হয়ে সারি বেঁধে দাঁড়িয়ে ছিলেন হাফেজ তরিকুল ইসলাম আসার পর পর্যন্ত।

Image may contain: 5 people, people standing and text

তিনি জানান, ৫ টায় হাফেজ তরিকুল ও হাফেজ নেছার আহমদ আন নাছিরী বিমানবন্দরে নামলেও বের হতে হতে ৬ টা বেজে যায়। পরে অভ্যর্থনা শেষে ৭টার দিকে মারকাজুত তাহফিজের দিকে রওনা দেন তারা।

বিমানবন্দরে উপস্থিত লোকদের সঙ্গে কথা বলে শামীম জানান, হাফেজ তরিকুল ইসলামকে নিয়ে সবাই বেশ আনন্দে ছিলেন। তারা বলেন, ১০৪ দেশের মধ্যে বাংলাদেশ ১ম হয়েছে এ বিজয় আমাদের সবার।

Image may contain: 9 people, people smiling

শিক্ষার্থীরা কুরআনের ভালোবাসায় এখানে এসেছেন এবং দীর্ঘসময় অবস্থান করছেন বলেন জানান প্রতিবেদককে।

বিমানবন্দরে বিশাল অভ্যর্থনায় আনন্দ প্রকাশ করেছেন হাফেজ তরিকুল ইসলাম ও হাফেজ মাওলানা নেছার আহমাদ আন নাছিরী। তারা বলেন, কুরআনের প্রতি আপনাদের এ ভালোবাসা চিরকাল অটুট থাকবে বলে আশা রাখি।

বিশ্বজয়ী হাফেজ তরিকুলের সঙ্গে সেলফি তোলার হিড়িক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ