শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

পাহাড় ধসে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫২; রাঙামাটিতে এখনো নিখোঁজ ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত কয়েক দিনের টানা প্রবল বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড় ধসে ও পানিতে ডুবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জন।

নিহতদের মধ্যে শুধুমাত্র রাঙ্গামাটি জেলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জনে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের কন্ট্রোল রুম খেকে বুধবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। বুধবার দ্বিতীয় দিনে উদ্ধার কর্মীরা ১০টি মৃত দেহ উদ্ধার করে। এ সংখ্যা আরো বাড়তে পারে।

এর মধ্যে রাঙ্গামাটি শহরে ৪ সেনা সদস্যসহ ৫৮ জন, কাউখালী উপজেলায় ২৩ জন, কাপ্তাই উপজেলায় ১৮ জন, জুরাছড়ি উপজেলায় ৪ জন ও বিলাইছড়ি উপজেলায় ২ জন নিহত হয়েছে। এর মধ্যে শিশু হচ্ছে ৩৩ জন, মহিলা ৩০ জন পুরুষ ৪২ জন। নিখোঁজ রয়েছে আরো অন্তত ২০ জন।

আহত হয়েছে ৮২ জন। আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিত্সা নিয়ে বেশ কয়েকজন চলে গেলেও ৩৯ জন হাসপাতালেই ভর্তি রয়েছে।

এদিকে ভারি বর্ষণে পাহাড়ধসে চট্টগ্রামে মৃপ্রাণহানি ঘটেছে ৩৫ জনের। থাগড়াছড়িতে ৬জন এবং বান্দরবানেও ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রথম দিনই চারজনের মরদেহ উদ্ধার করা হয়। বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।

পাহাড় ধসে নিহতদের প্রতি শীর্ষ আলেমদের শোক প্রকাশ

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ