সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সকালে ফের শুরু হয়েছে রাঙামাটিতে উদ্ধার অভিযান: মৃতের সংখ্যা ১২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: আজ সকালে রাঙামাটিতে স্মরণকালের অন্যতম ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে।

রাতের অন্ধকারে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার কারণে গতকাল সন্ধার পর উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছিল।

বুধবার (১৪ জুন) সকালে সূর্য উঠার পরপরই  ফের উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য আজকে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে বিশেষ দল যাওয়ার কথা রয়েছে।

পাহাড় ধসে নিহতদের প্রতি শীর্ষ আলেমদের শোক প্রকাশ

গত কয়েকদিনে প্রবল বর্ষণের কারণে রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় পাহাড় ধসে এ পর্যন্ত চার সেনা কর্মকর্তাসহ কমপক্ষে ৯৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছ।

এছাড়া, বান্দরবান ও চট্টগ্রামেও পাহাড় ধসের ঘটনায় নিহত হয়েছেন আরো কমপক্ষে ৩২ জন। সোমবার (১২ মধ্যরাত থেকে শুরু করে মঙ্গলবার রাত পর্যন্ত হতাহতেরএই তথ্য পাওয়া গেছে।

তিন জেলার মধ্যে বান্দরবানে উদ্ধার অভিযান শেষ হলেও রাঙামাটি ও চট্টগ্রামে উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ