শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন

পাকিস্তান তুমি কার? জানতে চাইলেন সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পাকিস্তানের সফররত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে জানতে চেয়েছেন, ইসলামাবাদ কী রিয়াদের সঙ্গে রয়েছে নাকি কাতারের পক্ষে অবস্থান নিয়েছে? জবাবে পাক প্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটে তারা কোনো পক্ষ নেবেন না।

কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। কাতারের সঙ্গে সৌদি আরব ও কয়েকটি আরব দেশের কূটনৈতিক মারাত্মক টানাপড়েনের প্রেক্ষাপটে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সোমবার সৌদি সফরে গিয়ে রাজা সালমানের সঙ্গে বৈঠকে করেন। নওয়াজের সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং অর্থমন্ত্রী ইসহাক দার ও পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ।

বৈঠকের পর সৌদি রাজপ্রাসাদে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগকে সমর্থন করবে ইসলামাবাদ তবে পাকিস্তান এমন কোনো পক্ষ নেবে না যাতে মুসলিম বিশ্বে বিভক্তি বেড়ে যায়।

তিউনিসিয়ায় রমজানে প্রকাশ্যে ধুমপান করায় ৫ জনের কারাদণ্ড

তবে সৌদি আরবকে আশ্বস্ত করার জন্য পাকিস্তান আরো বলেছে, চলমান সংকট নিরসনের জন্য কাতারের ওপর পাকিস্তানের প্রভাব কাজে লাগাতে পারে এবং এজন্য পাক প্রধানমন্ত্রী কাতার, কুয়েত ও তুরস্ক সফর করবেন।

পাকিস্তানের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান সরাসরি সৌদি আরব ও কাতারের চলমান সংকটে মধ্যস্থতা করতে পারছে না বরং কুয়েতের উদ্যোগের প্রতি সমর্থন দিয়ে তাকে বেগবান করার চেষ্টা করবে।

তিনি বলেন, যদি কুয়েতের উদ্যোগ সফল না হয় তখন পাকিস্তান ও তুরস্কসহ অন্য কয়েকটি দেশ বিষয়টি নিয়ে সরাসরি কাজ করবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ