সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তিউনিসিয়ায় রমজানে প্রকাশ্যে ধুমপান করায় ৫ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রমজান চলাকালে তিউনিসিয়ায় রোজা না রেখে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। তিউনিশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিজের্তে শহরে এ ঘটনা ঘটেছে।

জনসম্মুখে অভদ্র আচরণের দায়ে ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে, জনসম্মুখে খাওয়ার জন্য চার ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

অ্যামনেস্টিসহ কিছু মানবাধিকার সংগঠন এ ঘটনার সমালোচনা করে আসছে। তারা বলছে, রমজান মাসে প্রকাশ্যে খাওয়া যাবে না বা ধুমপান করা যাবে না, এমন কোনো আইন তিউনিসিয়ায় নেই। প্রত্যেকের অধিকার আছে তাদের নিজ নিজ ধর্মবিশ্বাস মেনে জীবন যাপন করার।

রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল

উল্লেখ্য, রাষ্ট্রীয় আইন না থাকলেও তিউনিসিয়ার মানুষ গভীর ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী। তারা রমজানে প্রকাশ্যে ধুমপানকে দোষণীয়ই মনে করে।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ