বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তান সিনেটের স্থায়ী কমিটির সদস্যগণ রমজানে প্রকাশ্যে ধুমপান ও সিনেমা হল চালু রাখার বিরুদ্ধে ‘রমজানের সম্মান রক্ষা সম্পূরক আইন ২০১’ অনুমোদন দিয়েছে।

নতুন আইন অনুযায়ী রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল ও পঁচিশ হাজার রুপি জরিমানা করা হবে।

এছাড়া রমজান মাসে সিনেমা হল চালু রাখলে এবং গণমাধ্যম রমজানের পবিত্রতা নষ্ট করলে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।

পবিত্র রমজান উপলক্ষ্যে সিনেটের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটি বৈঠক উক্ত আইনের অনুমোদন দেয়া হয়। বৈঠকের শুরুতে সিনেট সদস্য চৌধুরি তানভির ‘রমজানের সম্মান রক্ষা সম্পূরক আইন ২০১’ উহ্থাপন করেন। আইন সিনেটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।

রমজানে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে বিশেষ প্রশিক্ষণ কোর্স

বিলম্ব না করে রমজানের পূর্বেই গ্রিক মূর্তি অপসারণ করুন

কমিটি রমজানে প্রকাশ্যে ধুমপানের শাস্তি ৫০০ রুপি জরিমানা থেকে ২৫ হাজার রুপিতে উন্নীত করেন।

তবে সিনেমা হলের ব্যাপারে প্রস্তাব করা হয় তা যেনো সকাল ও বিকেলে তিন ঘণ্টা করে খোলা রাখার অনুমতি দেয়া হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত সিনেমা হল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন।

সূত্র : ডেইলি পাকিস্তান

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ