রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

পুলিশের বাধায় ইসলামী আন্দোলনের কর্মসূচি পণ্ড, প্রতিবাদে যা বললেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ আজ হয় নি। দলীয় নেতাকর্মীদের দাবি পুলিশি বাধায় তারা কর্মসূচি পালন করতে পারে নি। পরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করেছে দলটি। প্রতিবাদ সমাবেশের অনুমতি না দেওয়ায় নেতৃবৃন্দ সরকারের তীব্র সমালোচনা করেন।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করতে না দিয়ে বাক স্বাধীনতা হরণ করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। ধৈয্যের সীমা অতিক্রম করলে গণমানুষের গণবিক্ষোভে নেমে পড়বে। তখন নাস্তিক-মুরতাদরা এদেশে এক মুহূর্তও টিকতে পারবে না।

তিনি আরও বলেন, মুসলমানদের ঈমান, ধর্ম-বিশ্বাস এবং স্বকীয় সংস্কৃতির উপর আজ জাতীয়ভাবে আঘাত করা হচ্ছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমরা শঙ্কিত। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণ করার ১দিনের মাথায় পুন:স্থাপন করে মুসলমানদের সাথে তামাশা করা হয়েছে।

মৃণাল হক মুসলমান নামের কলঙ্ক: চরমোনাই পীর

মূর্তি ধ্বংস করুন নতুবা আপনারা ধ্বংস হয়ে যাবেন: চরমোনাই পীর

চরমোনাই পীর বলেন, আমরা লুকোচুরি চাই না, মূর্তি অপসারণ চাই। শুধু গ্রিক মূর্তি নয়, কোন ধরণের অশ্লীল মূর্তি বাংলাদেশে থাকতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব- অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহ-