সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর কুরআনি পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান

হযরত শায়খুল হাদিস রহ.-এর পারিবারিক জীবনের সবিশেষ উল্লেখযোগ্য দিকটি শুধু অভিনব ও বিস্ময়করই নয় বরং এ একটি নতুন ইতিহাস।

এ ইতিহাস জেনে এবং -এর যথাযথ অনুসরণ করে বিশেষভাবে তার ছাত্ররা এবং সাধারণভাবে অন্যান্য দীনদার মহল ইহকাল ও পরকালের সফলতার দিকনির্দেশনা পেতে পারেন।

সংক্ষেপে তার পরিবারের ইতিহাস হলো, তার ছেলে মেয়ে এবং তাদের উভয় দিকের নাতি-নাতনি ও নাতি পুতির মোট সংখ্যা প্রায় ১৫০ জনের মতো (২০১২ তথ্য অনুযায়ী) এবং তার নিজের ২ স্ত্রী এবং ছেলে ও নাতিদের বউ এবং মেয়ে ও নাতনিদের জামাতাসহ সর্বমোট সংখ্যা ১৭০ এর মতো। তিনি প্রথম ২ মেয়েকে আরবি, উর্দু ও বাংলা শিক্ষা দেন। অতঃপর তৃতীয় মেয়েকে পরীক্ষামূলকভাবে হিফজ পড়তে দেন। দেখা গেল মেয়েটি ছেলেদের চেয়েও দ্রুতগতিতে কালামে পাকের হেফজ সমাপ্ত করে এবং সফলভাবে হিফজ রক্ষা করতে থাকে। এরপর থেকেই তিনি তার ছেলে হোক, মেয়ে হোক সকলকে হেফজ পড়তে দেন এবং তা সমাপ্ত করার পর ছেলেদের মাদরাসায় কিতাবি লাইনে আলেম বানাতে থাকেন এবং মেয়েদের উর্দু ও বাংলার মাধ্যমে দীনি শিক্ষা দিতে থাকেন। আর পবিত্র রমযান মাসের আগমনে তার ঘরে মেয়েদের খতমে তারাবিহ এবং বড় ছেলেরা মসজিদে বা ঘরে জামাত করে তারাবিহ পড়ায়।

আর মেয়ে ও নাতনিদের কেউ বাড়িতে কেউ শ্বশুরালয়ে আলাদাভাবে খতমে তারাবিহ পড়ছেন। সে এক আজীব ও হৃদয়গ্রাহী দৃশ্য।

মাশাআল্লাহ, বর্তমানে শায়খের সন্তান-সন্তুতি ও বংশধরদের মধ্যে হাফেজ ও হাফেজার সংখ্যা ৭৫ জনের মতো। আধা হাফেজ ও হেফজের সবকে রয়েছে বেশ কয়েকজন শিশু। অর্থাৎ, তিনি তার সন্তান সন্ততির সকলকে হাফেজ বা হাফেজা বানাতে প্রত্যেকের পিতামাতাকে প্রতিশ্রুতিবদ্ধ করে গেছেন। ফলে তার আওলাদদের মধ্যে ছেলেদের তো কথাই নেই, মেয়েদের বা নাতনিদের সংসারে অর্থাৎ, স্বামীদের বাড়িতেও তাদের সন্তানদের হাফেজ হাফেজা ও আলেম হওয়ার পথ তৈরি হয়ে গেছে।

আলহামদুল্লিাহ। হযরত শায়খের ছেলেমেয়ে যে কারো গর্ভে যে সন্তানই জন্ম নিবে, তাকে প্রথমে আল্লাহ চাহেন তো হাফেজ বা হাফেজা বানাতে হবে। তাই দেখা যায়, শায়খের আওলাদের মধ্যকার মেয়েকে যিনি বিয়ে করেন তিনি বস্তুতই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন, তার ভবিষ্যত সন্তানকে স্কুলে না দিয়ে হিফজ ও দীনি লাইনে পড়াবেন।

হযরত শায়খের জীবদ্দশায় তার অন্যতম ওসিয়ত এই যে, ‘আমার বর্তমান আওলাদদের যে কারও ঘরে ভবিষ্যতে ছেলে হোক বা মেয়ে, তাকে অবশ্যই হাফেজ বা হাফেজা বানাবে। তারপর ছেলেকে আলেম বানাবে ও মেয়েকে দীনি কà¦