মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

আল্লামা ইউসুফ কারযাভিকে সালমান নদভির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সম্প্রতি সৌদি আরব বিশ্বের কয়েকজন মুসলিম স্কলার ও কাতার ভিত্তিক দাতব্য সংস্থাকে সন্ত্রাসী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আখ্যা দিয়ে রিপোর্ট প্রকাশ করে।  এর মধ্যে আল্লামা ইউসুফ কারযাভির নামও রয়েছে। বিষয়টি বিশ্বের অন্যান্য স্কলারদের মনক্ষুণ্ন করেছে।

শনিবার এ ঘটনার প্রেক্ষিতে ভারতের অন্যতম ইসলামি স্কলার সাইয়েদ সালমান হোসাইনি নদভি ড. ইউসুফ কারযাভির প্রতি সমবেদনা জ্ঞাপন করে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে তিনি লিখেন, হে ইমাম! আপনি সর্বসম্মত মতে মুসলিম উম্মাহর ইমাম। মুসলিম উম্মাহর সকল নেতৃবৃন্দ ও সংস্থাসমূহ বিনা সংশয়ে আপনাকে ইমাম নির্বাচন করেছে। যারা আপনার প্রতি সন্ত্রাসের নিসবত করছে তারা অন্যায় করেছে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন।

তিনি লিখেন, প্রাচ্য-পাশ্চাত্যের মুসলমানগণ আপনার সাথে রয়েছে। আল্লামা আবুল হাসান আলি নদভি বলেছেন, ইখওয়ানুল মুসলিমিনের সদস্যদের বিরোধিতাকারী মুনাফিক, যারা তাদের ভালোবাসবে তারা মুমিন। আল্লাহই যথেষ্ট আপনার জন্য।

কাতারের অপরাধ ও আরব শাসকদের আবদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ