শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৩ মাঘ ১৪৩২ ।। ১৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
গুলশানে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকা যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু বন্দর অচল রাখা জাতীয় বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি করতে পারে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস

আল্লামা শাহ আহমদ শফীর অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

তিনি জানান, ১২টার দিকে ডাক্তারদের বোর্ড মিটিংয়ে আল্লামা আহমদ শফীর অবস্থার উন্নতির কথা জানানো হয়। তিনি আল্লামা আহমদ শফীর জন্য সর্বস্তরের মানুষকে দোয়া করতে বলেন।

গতকাল মঙ্গলবার আল্লামা আহমদ শফীর উন্নত চিকিৎসার জন্য ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ৩টায় চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে তাকে ঢাকা আনা হয়।

আল্লামা আহমদ শফী প্রফেসর ড. এ আর এম নুরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। আগের চেয়ে তিনি এখন আরামবোধ করছেন বলে ডাক্তার নুরুজ্জামান জানিয়েছেন।

পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসা চলছে আল্লামা শফীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ