বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


‘সাংস্কৃতিক জোট জনবিচ্ছিন্ন; তারা জনগণের ভাষা বোঝে না, কথা বলে প্রভুদের ভাষায়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম ও মিডিয়ায় পরিচিত মুখ মুফতি ফয়জুল্লাহ। ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। সম্প্রতি বিভিন্ন টিভি টকশোতে তিনি দেশের আহলে হক উলামায়ে কেরামের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সরব থাকেন সব জাতীয় ইস্যুতে।

৩ মে শনিবার রাজধানী ঢাকায় ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ ও ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ এর ব্যানারে পৃথক দুটি সমাবেশে কওমি মাদরাসা, হেফাজতে ইসলাম, উলামা কেরাম ও গ্রিক মূর্তির ব্যাপারে ধর্মপ্রাণ মানুষের অবস্থান নিয়ে বিষদগার করা হয়। প্রশ্ন তোলা হয় ইসলাম ও মুসলমানের নানা বিষয়ে। এসব নিয়েই আওয়ার ইসলাম মুখোমুখি হয় এ চিন্তাশীল আলেমের। তার সঙ্গে কথা বলেন, আতাউর রহমান খসরু

আওয়ার ইসলাম : গতকাল ঢাকায় দুটি পৃথক অনুষ্ঠানে হেফাজতে ইসলামসহ দেশে ইসলামপন্থীদের উত্থানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের ব্যাপারে আপনার মূল্যায়ন কী?

মুফতি ফয়জুল্লাহ : নাস্তিক মুরতাদদের বন্ধু হলো শয়তান। বাংলাদেশের মুষ্ঠিময় কিছু মানুষ যাদের পার্শ্ববর্তী একটি দেশ লালন পালন করে। তারা সংস্কৃতির লেবাসে অপসাংস্কৃতির আগ্রাসনের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে বিমুখ করার ষড়যন্ত্রে লিপ্ত। এটা শয়তানের সনাতন পদ্ধতি। তাদের ব্যাপারে নতুন কিছু বলার নেই।

আওয়ার ইসলাম : তারা তো নিজেদের শুভ শক্তি হিসেবেই দাবি করেন। তারা মনে করেন, তারা যা করছে দেশের কল্যাণেই করছে!

মুফতি ফয়জুল্লাহ : আসলে তারা সংস্কৃতির মুখোশে অপসংস্কৃতির চর্চা করে মানুষ পরিশুদ্ধির প্রক্রিয়া চিরদিনের জন্য বন্ধ করে দিতে চাচ্ছে।

এ জঘণ্য পাপী ও জাহান্নামের কীটদের পক্ষ থেকে উপর হামলা এসেছে বার বার। তাদের কারণে আমাদের সভ্যতা ও সংস্কৃতির মাধ্যমগুলো বিপর্যস্ত। তারা বিভিন্ন নামে, যাত্রার নামে, সিনেমার নামে মানুষের চিন্তা চেতনাকে অসুস্থ করে তুলছে। ফলে দেশে বাড়ছে নেশা, বিশৃংখলা, উলঙ্গপনা ও অশ্লীলতা। এগুলো এদেরই কীর্তি। তাদের কারণে পাড়া মহল্লার বখাটে ছেলে ধর্ষণে উৎসাহ পাচ্ছে এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধ নিচে নেমে যাচ্ছে।

আওয়ার ইসলাম : ধর্মীয় কোনো ইস্যুতে মানুষ রাজপথে নেমে আসলে তারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সামনে এনে দাঁড় করায়।এটা কেনো?

মুফতি ফয়জুল্লাহ : আমি মনে করি, এরা শুধু ইসলামের শত্রু নয়। এরা আমাদের দেশ, দেশে