শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ জন

নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক। তিনি প্রেমের কবি, যৌবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি ও জাতীয় কবি।”

বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, “বাঙালির জাতীয় জীবনে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের মতো নজরুল আমাদের প্রতিটি নিশ্বাসে ও প্রতিটি বিশ্বাসে প্রাসঙ্গিক। সেকালে তিনি, একালে তিনি, তিনি চিরকালীন।”

ওবায়দুল কাদের বলেন, “নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ করার যে দাবি কবির নাতনি খিলখিল কাজী তুলেছেন, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “তার দাবিটি সমগ্র জাতির দাবি। আমি যতটুকু জানি, নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ বিভিন্ন ভাষায় হয়েছে। তবে তার পরিমাণ বৃদ্ধি করে তার মেধা সৌরভ ও গৌরব ছড়িয়ে দেয়া উচিত।”

এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করবেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

কাজী নজরুলের কবিতায় যেভাবে এসেছে বৈশাখ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ