শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজর থেকে মধ্যরাত, যেভাবে কাটে মুফতি তাকী উসমানীর কর্মমুখর দিন যেভাবে বাঁচবেন শয়তানের ধোঁকা থেকে জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা

নূরানী পদ্ধতি: কুরআন শিক্ষায় বিপ্লবের ইতিহাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ, প্রতিবেদক, আওয়ার ইসলাম
শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে বাংলাদেশের সর্বত্র চালু রয়েছে বিশুদ্ধ কুরআন শেখার এক অভিনব পদ্ধতি।  তার নাম 'নূরানী পদ্ধতি'। 'নূরানী পদ্ধতি শিক্ষা' বাংলাদেশের শিক্ষা জাগরণের এক অবিস্মরণীয় নাম। ইতিহাসের নতুন এক পাঠ । এক সময়ে ইসলামের প্রাথমিক জ্ঞানার্জনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা পাক-ভারত উপমহাদেশে প্রচলিত ছিল মকতব কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা। কিন্তু একটি স্বতন্ত্র সিলেবাস, সহজ পদ্ধতিতে ইসলামের প্রাথমিক ও আবশ্যকীয় জ্ঞানের পাঠশালা গড়ে ওঠে 'নূরানী পদ্ধতি' শিক্ষার মধ্য দিয়ে। যার ফলে হিফজ বিভাগ, কিতাব বিভাগের সাথে যুক্ত হয় স্বতন্ত্র সিলেবাসে নূরানী বিভাগও। বাংলাদেশসহ বিশ্বের কোথাও এ নামে পূর্বে কোনো শিক্ষা পদ্ধতি ছিল না।

ষাটের দশকে নুরানী শিক্ষা-পদ্ধতি নিয়ে গবেষণা শুরু হয়। হজরত হাফেজ্জী রহ. প্রতিষ্ঠিত কামরাঙ্গীচরের জামিয়া নুরিয়া মাদরাসায় প্রাতিষ্ঠানিকভাবে সর্ব প্রথম নূরানী শিক্ষা-পদ্ধতি বাস্তবায়ন হয়। পরবর্তীতে তাঁরই সহযোগিতায় একজন দানবীরের কল্যাণে ১৯৮১ সালে ঢাকার মোহাম্মদপুরে নিজস্ব জায়গায় 'নূরানী তা'লীমুল কুরআন বোর্ড' নামে প্রতিষ্ঠিত হয় নুরানী শিক্ষা-পদ্ধতির প্রাতিষ্ঠানিক কার্যক্রম।

বর্তমানে নূরানী শিক্ষা-পদ্ধতি নিয়ে একটি স্বতন্ত্র বোর্ডও গঠিত হয়েছে। এ বোর্ডের কার্যক্রম যথাক্রমে তিনটি।

এক. শিক্ষক প্রশিক্ষণ
এ কার্যক্রমের অধীনে সারা দেশে স্থায়ী ট্রেনিং সেন্টার বা মারকায ছাড়াও রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৌসুমি-অমৌসুমি, স্বউদ্যোগে শিক্ষকদের মানোন্নয়নে ট্রেনিং কোর্সের ব্যবস্থা। ট্রেনিংয়ে অংশ গ্রহণ করে যে কেউ অর্জন করতে পারে নূরানী শিক্ষকতার যোগ্যতা। হাতে পান নূরানী সার্টিফিকেট। সারা দেশের যে কোনো দীনি প্রতিষ্ঠানে এ সার্টিফিকেটের বিশেষ মূল্যায়ন।

এছাড়া, সারাদেশের নূরানী প্রতিষ্ঠানের শিক্ষকদের মানোন্নয়নে অনুষ্ঠিত হয় ষাণ্মাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা। প্রতিবছর পুরাতন শিক্ষকদের নিয়ে জেলায় জেলায় অনুষ্ঠিত হয় তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা।

দুই. সারা দেশে নূরানি মাদরাসা প্রতিষ্ঠা
বাংলাদেশের আটষট্রি হাজার গ্রামে আটষট্রি হাজার নূরানী মাদরাসা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জন্ম নেয়া নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে নিরন্তর। প্রত্যন্ত অঞ্চলেও যাতে নূরানী শিক্ষার আলো অনায়াসে পৌঁছে যায় সে লক্ষ্যপানে ছুটে চলেছে অবিরাম। বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা