শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজর থেকে মধ্যরাত, যেভাবে কাটে মুফতি তাকী উসমানীর কর্মমুখর দিন যেভাবে বাঁচবেন শয়তানের ধোঁকা থেকে জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা

একযোগে ৯৯ দেশে সাইবার হামলা; ক্ষতিগ্রস্ত বহু প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা ঘটেছে। একসঙ্গে অন্তত ৯৯টি দেশে শুক্রবার এ সাইবার হামলা হয়েছে।

এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু প্রতিষ্ঠান। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আইটি নেটওয়ার্কে বড় ধরনের সাইবার হামলায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

বিবিসি জানায়, ডিজিটাল মুদ্রা বিট কয়েনের মাধ্যমে ৩০০ ডলার করে চাঁদা দাবি করে সাইবার হামলা হয়েছে। এর নাম ‘র‌্যানসমওয়্যার’। এ ব্যবস্থায় কম্পিউটার অচল করে দিয়ে চাঁদা দাবি করা হয়।

এই সাইবার হামলায় অনেক দেশের স্বাস্থ্য, টেলিকম বা যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেন, ইতালি, ভিয়েতনাম, তাইওয়ানসহ বিভিন্ন দেশে একই ধরনের সাইবার হামলা হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সবগুলো হামলা একই সূত্রে গাঁথা।

সাইবার নিরাপত্তা সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের এক গবেষক বলেছেন, তিনি ৩৬ হাজার ‘র‌্যানসমওয়্যার’ দেখতে পেয়েছেন, যা বিশাল ব্যাপার।

নিরাপত্তা বিশ্লেষক কেভিন বোমন্ট বলেছেন, এটা বড় ধরনের সাইবার হামলা। ইউরোপজুড়ে প্রতিষ্ঠানগুলো যে মাত্রায় আক্রান্ত হয়েছে তেমনটা আগে আমি কখনো দেখিনি।

নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট বলেছে, ‘র‌্যানসমওয়্যার’-এর এ হামলা অভিনব ধরনের। বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, হ্যাকাররা সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) হ্যাকিং টুল চুরি করে সেটা দিয়ে এই হামলা চালিয়েছে।

এক এনএইচএস কর্মীর বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১২টায় প্রথমে তাদের ইমেইল সার্ভার ক্র্যাশ করে। এরপর নেটওয়ার্কের ক্লিনিক্যাল ও পেশেন্ট সিস্টেমও অচল হয়ে যায়। কম্পিউটার স্ক্রিনে আসা একটি বিটকয়েন ভাইরাস পপ-আপে বলা হয়, মেশিনের নিয়ন্ত্রণ ফিরে পেতে ব্যবহারকারীকে ৩০০ ডলার দিতে হবে। এরপর এনএইচএস ট্রাস্টের সব কর্মীকে তাদের কম্পিউটার বন্ধ রাখতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

ইউরোপে স্পেনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। বিদ্যুৎ কোম্পানি আইবার্ডরোলা এবং গ্যাস ন্যাচারাল কোম্পানি আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে।

স্পেনের টেলিকম ও জ্বালানি কোম্পানি, যুক্তরাষ্ট্রের ডেলিভারি কোম্পানি ফেডএক্স এই হামলার শিকার হয়েছে।

সাইবার নিরাপত্তা সংস্থা অ্যাভাস্ট জানিয়েছে, ওয়ানাক্রাই এবং ভ্যারিয়্যান্ট নামের র‍্যানসমওয়্যারের শিকার ৭৫ হাজার কম্পিউটার আক্রান্ত হওয়ার তথ্য তারা পেয়েছেন।

এদিকে, এই র‍্যানসমওয়্যারে বিট কয়েনের যেসব ওয়ালেটে অর্থ জমা দিতে বলা হয়েছে, সেখানে নতুন করে মোটা অর্থ জমা পড়েছে।

সাইবার নিরাপত্তাব্যবস্থায় দুর্বল এশিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ