বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সাইবার নিরাপত্তাব্যবস্থায় দুর্বল এশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cybersecurity-graphic copy

আওয়ার ইসলাম : বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্বল সাইবার নিরাপত্তাব্যবস্থা নিয়ে চলছে এশিয়ার বেশির ভাগ প্রতিষ্ঠান। সম্প্রতি মার্কিন সিকিউরিটি কোম্পানি ম্যান্ডিয়ান্টের পরিচালিত অনুসন্ধানে দেখা গেছে, এশিয়ায় সাইবার আক্রমণের শিকার হওয়া এবং তা শনাক্ত হওয়ার গড় মধ্যবর্তী সময় ৫২০ দিন। বিশ্বের অন্যান্য অঞ্চলে সাইবার আক্রমণের শিকার ও শনাক্ত করতে যে সময় নেয়া হয়, এটি গড় হিসেবে তার প্রায় তিনগুণ। দুর্বল সাইবার নিরাপত্তাব্যবস্থা এবং সতর্কতা না থাকায় অন্য অঞ্চলের চেয়ে ৮০ শতাংশ বেশি হামলার শিকার হচ্ছে এশিয়ার প্রতিষ্ঠানগুলো।

ওই অনুসন্ধানে আরও জানা যায়, সাইবার অপরাধীরা প্রতিটি হামলার ক্ষেত্রে গড়ে ৩ দশমিক ৭ গিগাবাইট ডাটা চুরি করতে সমর্থ হয়। অর্থাৎ এক হামলা থেকে এত বেশি ডাটা হাতিয়ে নেয়া মানে অনেক বেশি তির সম্মুখীন হওয়া, যেখানে থাকতে পারে হাজার হাজার ডকুমেন্ট। অর্থ বা তথ্যের দিক বিবেচনায় বড় ধরনের তির সম্মুখীন হলেও এশিয়ায় এ ধরনের অপরাধগুলো জনসম্মুখে প্রকাশ করা হয় না। কারণ এ অঞ্চলে সাইবার হামলার বিষয়গুলো প্রকাশের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা রয়েছে।

সাইবার অপরাধ বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। ব্যক্তিপর্যায় থেকে শুরু করে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানেই সাইবার হামলা বাড়ছে। ক্রমবর্ধমান এ সমস্যা রোধে প্রযুক্তিগত কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই বলেও উল্লেখ করা হয় ওই অনুসন্ধান প্রতিবেদনে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ