বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সিলেট খেলাফত মজলিসের ৩৯ ইউনিট পুণর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২০১৭-২০১৮ সেশনের ৮টি সাংগঠনিক থানা, সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড, ২টি প্রাতিষ্ঠানিক ওয়ার্ড এবং ২টি ইউনিয়নসহ মোট ৩৯টি শাখা গঠন ও পূণঃর্গঠন সম্পন্ন হয়েছে।

পৃথক পৃথক কর্মী সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত পূণঃর্গঠন কার্যক্রম পরিচালনায় ছিলেন নগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান ও মহানগরীর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন।

অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক ডা. মুহাম্মদ ফয়জুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ চৌধুরী ওয়েছ, বায়তুলমাল সম্পাদক মাওলানা হামিদুর রহমান আশরাফ, পেশাজিবী সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, উলামা সম্পাদক মাওলানা ওলিউর রহমান, অফিস সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক মুহাম্মদ ইসহাক।

মহানগর নির্বাহী সদস্য মাওলানা আজমত উল্লাহ কাসেমী, তৌফিকুল ইসলাম ছাবির, মাওলানা খায়রুল ইসলাম, জুবায়ের আহমদ, মাওলানা মুহাম্মদ আলী খান, খান কামরুজ্জামান। এছাড়াও মহানগরীর উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা রফিকুল হক,মুফতি মাওলানা মোহাম্মদ জাকারীয়া, আলহাজ্ব আতাউর রহমান খান শামসু উপস্থিত ছিলেন।

আমীরে হেফাজতের কাছে হাদীসের এজাযত নিলেন মদীনা ইউনিভার্সিটির অধ্যাপক

কওমিজোট: বিরোধী দল হওয়া কী সম্ভব?