সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আসামে মাদরাসা বোর্ড ভেঙ্গে দিলো বিজেপি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের আসাম রাজ্যে মাদরাসা শিক্ষা বোর্ড ভেঙ্গে দিয়ে তাকে সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে নিয়ে আসা হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন রাজ্যের মাদরাসা শিক্ষাকে ঢেলে সাজাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা গতকাল মঙ্গলবার টুইট করে এ কথা জানিয়েছেন।

ছুটির দিন শুক্রবার থেকে রোববার করার পর এবার মাদরাসা বোর্ড ভেঙে দেয়ায় রাজ্যের মুসলমানদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য আসামের ৩৪ দশমিক ২২ শতাংশ জনগণই মুসলিম সম্প্রদায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে কয়েক শত মাদরাসা।

ভারতের অন্য রাজ্যগুলোর মতো আসামেও মাদরাসা শিক্ষার জন্য পৃথক বোর্ড কাজ করে এসেছে। মাদরাসা শিক্ষার মান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। আসাম সরকার ঠিক করেছে, এখন থেকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদরাসা শিক্ষাও রাজ্য সরকারের সাধারণ শিক্ষা বোর্ডের অধীনেই পরিচালিত হবে।

মাদরাসার ছেলেরা নেশা করেন না তাদের রক্ত ১০০% খাঁটি (ভিডিও)

সমাজে কওমি মাদরাসার অবদান তো অস্বীকার করা যায় না

রাজ্যের শিক্ষামন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা আজ বুধবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন, মাদরাসাপড়ুয়ারা মূলধারার শিক্ষার আওতার বাইরে থাকায় হীনমন্যতায় ভোগে। তাদের তাই মূল স্রোতে আনার জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। সবার জন্য শিক্ষার মান বৃদ্ধিতে আসাম সরকার বদ্ধপরিকর বলেও দাবি করেন তিনি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ