শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন

মাদরাসায় বোমা হামলা; ১ শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের ক্লাস চলাকালীন অবস্থায় এক মাদরাসায় বোমা বিস্ফোরণে মাদরাসা শিক্ষকসহ আট শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার সকালে পারওয়ান প্রদেশের রাজধানী শহর চারাকার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম মৌলবির নাম আবদুল রহিম হানাফি। তিনি পারওয়ান উলামা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

নিরাপত্তা বাহিনীর দাবি, বোম্বটি ক্লাস রুমের পাশেই লুকিয়ে রাখা হয় এবং রিমোটের মাধ্যমে দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়।

পাকিস্তানের পাল্টা আক্রমণে ৫০ আফগান সীমান্ত রক্ষীর মৃত্যু

আফগানিস্তানে তালেবান নেতাকে হত্যা করল আইএস

পারওয়ান প্রদেশের ডেপুটি গভর্নর শাহ ওয়ালি শাহিদ বলেছেন, ‘আজ সকালে একটি মাদ্রাসায় বিস্ফোরণে মৌলবিসহ নয় জনের মৃত্যু হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত চলছে।’ মৌলবিকে হত্যা করার জন্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর।

 কী কারণে মৌলবিকে হত্যা করা হল? কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বিস্ফোরক এল? সেই সকল বিষয়ে কোনও সদুত্তর প্রশাসনের তরফ থেকে পাওয়া যায়নি।

সূত্র : ডিএনএ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ