শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

আফগানিস্তানে তালেবান নেতাকে হত্যা করল আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের পেশোয়ারে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের হামলায় আফগানিস্তান তালেবানের একজন জ্যেষ্ঠ নেতাসহ তালেবানের তিন সদস্য নিহত হন।

স্থানীয় সময় শনিবার সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য দেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

জাবিউল্লাহ বলেন, গত বৃহস্পতিবার পেশোয়ারের উপকণ্ঠে আইএস সদস্যদের আক্রমণে মৌলভি দাউদ নামের এক তালেবান নেতা নিহত হয়েছেন। এ সময় আরো দুই তালেবান নেতা নিহত হন। দাউদ আফগানিস্তানের লোগার প্রদেশে থাকতেন। তবে মাঝেমধ্যেই তিনি পাকিস্তানে যেতেন।

এদিকে, শুক্রবার আইএসের নিজস্ব সংবাদ সংস্থা আমাকে এই হত্যার দায় স্বীকার করেছে আইএস। এর আগেও পাকিস্তানে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে আইএস। তবে পাকিস্তানের ভেতরে আইএসের কোনো ঘাঁটি নেই বলে বারবারই দাবি করে আসছে পাকিস্তান।

সিরিয়া ও ইরাক আইএসের মূল ঘাঁটি হলেও আফগানিস্তানে তাদের বেশ প্রভাব রয়েছে। তবে প্রায়ই সেখানে তাদের তালেবানসহ আফগান ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বাধার মুখোমুখি হতে হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ