সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

পাক-ভারত যুদ্ধ দামামা! সীমান্তে বোর্ফস কামান মোতায়েন করছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি দুই ভারতীয় সেনা সদস্যের মুন্ডুচ্ছেদের ঘটনায় ভারতীয় সৈন্যদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে পাক-ভারত সীমান্তের একেবারে নিয়ন্ত্রণরেখা বরাবর বোফর্স কামান মোতায়েন করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর দুই সেনা সদস্যের মুন্ডুচ্ছেদ হওয়ার পর এমন চরম সিদ্ধান্ত সেনাবাহিনীর তরফে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।  আর সেনাবাহিনীর এমন সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন সামরিক পর্যবেক্ষকরা।

জানা গেছে, রাজৌরি থেকে পুঞ্চ পর্যন্ত নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কিছু জায়গায় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বোফর্স কামান মোতায়েন করা হচ্ছে।  শুধু তাই নয়, কিছু জায়গায় ছোট কামানও মোতায়েন করা হচ্ছে।  প্রত্যেক ২/৩ ঘণ্টা পর পর বোফর্স কামানগুলির স্থান পরিবর্তন করবে যাতে শত্রুরা বুঝতে না পারে কোথায় কামান মোতায়েন করা হয়েছে।

সীমান্তে এমনিতেই আগে থেকে বিভিন্ন জায়গায় ছোট-বড় কামান মোতায়েন আছে। সমতলভূমিতে ট্যাঙ্কও মোতায়েন রয়েছে।  গত সোমবার কৃষ্ণাঘাঁটি সেক্টরে পাক বর্ডার অ্যাকশন টিমের (বাট) পদক্ষেপের পরে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পাক সীমান্তে সেনাবাহিনীর আনাগোনা বেড়ে চলায় ভারতীয় বাহিনী কামানের সংখ্যা বৃদ্ধি করেছে।  নির্বাচিত এলাকায় বোফর্স কামান মোতায়েন করা হচ্ছে।  এর ধ্বংসাত্মক ক্ষমতা খুব বেশি হওয়ায় কার্গিল যুদ্ধের সময় বোফর্স কামান পাক বাহিনীকে যথেষ্ট বেগ দিতে সক্ষম হয়েছিল।  এবার সেই কামানকে আবারও সীমান্তে মোতায়েন করছে সেনাবাহিনী।

[ইসলামি শরীয়াহ আইনের সমর্থনে ভারতে নারীদের মিছিল]

[গরুর মাংস খাওয়ায় ধর্ষণ!]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ