বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পাকিস্তান সফল ইসলামি দেশ হবে, যেখানে যাকাত নেয়ার মানুষ থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘আমার স্বপ্ন পাকিস্তান একটি সফল ইসলামি দেশে পরিণত হবে। যেখানে যাকাত নেওয়ার মতো কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না।’ এমনটাই জানালেন পাকিস্তানের তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। খবর জিও নিউজ

সাবেক এই ক্রিকেটার বলেন, আমার সব চেষ্টা কী প্রধানমন্ত্রী হওয়ার জন্যই? প্রধানমন্ত্রী হতে চাইলে তো একুশ বছর পর্যন্ত এ চেষ্টা চালিয়ে যেতাম না।

পাকিস্তানের একটি জনসভায় ভাষণা দেওয়ার সময় তিনি আরও বলেন, নয় বছর বয়সেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পাকিস্তানের জন্য ক্রিকেট খেলবো। অলরাউন্ডার হতে আমার নয় বছর লেগে যায়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান হতে আমার দশ বছর সময় লেগেছে।

তিনি বলেন, প্রত্যেকেই বলতো পাকিস্তানের মধ্যে কোন ক্যান্সারের হাসপাতাল নেই।  ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন ছিল এবং নয় বছরে এ হাসপাতাল প্রতিষ্ঠা হয়ে যায়।

ইমরান খান বলেন,  চীন ২৫ বছরে ৫০ কোটি মানুষের দারিদ্রতা দূর করে দিয়েছে। আমার স্বপ্ন ছিল পাকিস্তানে এমন এক দিন আসবে যেখানে যাকাত নেওয়ার কোন মানুষ থাকবে না। দেশ থেকে দুর্নীতি দূর হলেই পাকিস্তান চীনের মতো হয়ে যাবে।

যতক্ষণ পর্যন্ত নওয়াজ শরীফের মতো প্রধানমন্ত্রী দেশে থাকবে ততদিন দেশ উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন ইমরান খান।

বিশ্বমানের আরবী ম্যাগাজিন প্রকাশ হচ্ছে বাংলাদেশ থেকে!

আল্লামাআহমদ শফী’র সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ