ওয়ালি খান রাজু: বাংলাদেশে আরবী ভাষা চর্চার উন্নতি সাধন এবং আরবী ভাষার মাধ্যমে ইসলামী সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ এবং প্রখ্যাত আলিয়া, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রথম বাংলাদেশে অনলাইন ভিত্তিক সম্পূর্ণ আরবী ভাষায় বিশ্বমানের মাসিক আরবী ম্যাগাজিন প্রকাশিত হয়েছে।
বাংলাদেশে আরবী ভাষার দক্ষ চর্চা এবং ইসলামী সংস্কৃতির সাথে সমন্বয় রেখে আরবী ভাষাকে নতুন প্রজন্মের নিকট আলাদাভাবে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশে ১ম অনলাইন আরবী মাজাল্লা (ম্যাগাজিন) যাত্রা শুরু করে المجلة العربية (The Arabic Magazine) নামে। জানুয়ারি মাস থেকেই এর অনলাইন সংস্করণ প্রকাশ হলেও অনলাইনের বাইরের পাঠকদের চাহিদার প্রয়োজন মিটাতে ম্যাগাজিনের প্রিন্ট কপিও বাজারে পাওয়া যাচ্ছে
আরবী মাজাল্লা (ম্যাগাজিন) المجلة العربية (The arabic magazine) এর লেখক হিসেবে রয়েছেন বিভিন্ন কওমী, আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের তরুণ মেধাবী শিক্ষার্থীরা।
আল মাজাল্লাতুল আরাবিয়্যা নামক ম্যাগাজিনটির সম্পাদক হিসাবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান শরীফ এবং সহকারী সম্পাদক হিসাবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুহাইর ফোরকান, ঢাবিতে ২০১৬-১৭ সন শিক্ষাবর্ষে খ ইউনিটে প্রথম হওয়া আবদুল্লাহ মজুমদার, কায়রো বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের শিক্ষার্থী ফাতিমা বিনতে রিফাই।
এছাড়াও সম্পাদনা পর্ষদে রয়েছেন রাবি মোহাম্মদ নামক একজন সিরিয়ান সাংবাদিক। মাসিক এই ম্যাগাজিনের পরিচালনার প্রধান দায়িত্বে আছেন ঢাবির আরবী বিভাগের ইমরান মাহমুদ, জামেয়া আজহার মিশরের মুমিনূল ইসলাম আজহারী সহ আরো অনেক।
দেশের প্রথম অনলাইন ম্যাগাজিনের পৃষ্ঠপোষক হিসাবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড: ইউসুফ, ম্যাগাজিনটির প্রধান উপদেষ্টা হিসাবে আছেন ও আই সি এর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড: আবদুল্লাহ আল মারুফ , আরো আছেন সউদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটির অধ্যাপক ড: খালেদ আবদুল্লাহ, আহমদ হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক, আরবী বিভাগ, ঢাবি।
মাজাল্লাতুল আরাবিয়া’র প্রধান সম্পাদক নাজমুল হাসান শরীফ বলেন, ‘যখন মাদরাসায় পড়তাম, আরবী বুঝার চেষ্টা করতাম। কিন্তু চেষ্টা ফলপ্রসু হত না। ঢাবির আরবী বিভাগে আসার পরে কিছুটা উপলব্ধি করলাম যে, আরবী নিয়ে কাজ করা দরকার। বেশিরভাগ আরবী বিভাগের ছাত্র আরবীতে ভর্তি হয় টিচার হওয়ার উদ্দেশ্যে। যখন তারা একটা পজিশন তৈরী করতে পারে, তখন আর বৃহত্তর স্বার্থে অন্যদের নিয়ে কাজ করতে চায় না। আবার অন্য দিকে তাকালে দেখি আলিয়া মাদরাসার বেহাল দশা। মাদরাসার ছাত্ররা আরবীতে মনের ভাব দুই কলম লিখতে পারে না। আমিও মাদরাসায় থাকাকালীন সামান্য পারতাম কিন্তু ভার্সিটিতে আসার পর স্যারদের দিকনের্দেশনাই আমাকে আরবীর প্রতি আরো আগ্রহী করে তুলে।আর সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।
ম্যাগাজিনের সম্পাদনা পরিষদের আরেক সদস্য ঢাবির আরবী বিভাগের শিক্ষার্থী ইমরান মাহমুদ বলেন, আরবী নিয়ে আমাদের স্বপ্ন বিশাল আর সেই স্বপ্ন পূরণে আমরা এই উদ্যোগ নেই, আমাদের স্বপ্ন বিশ্বব্যাপী। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরা বিশ্বেই আমাদের এই আরবী ভাষার এই জয়যাত্রা ছড়িয়ে দিতে। তখন থেকেই সিদ্ধান্ত নেই যে, এটা হবে বাংলাদেশ থেকে প্রকাশিত আন্তর্জাতিক আরবী মাসিক ম্যাগাজিন। যার মধ্যে থাকবে, আরব-অনারব সকলের লেখা। বিশেষ করে আরবীতে পারদর্শী বাংলাদেশী তরুণদের কলাম।
তিনি আরো বলেন, আরবদের সাথে কাজ করতে গিয়ে হয়েছে অনেক অভিজ্ঞতা, অনেক সংস্কৃতির আদান প্রদান। অনেক সম্পর্ক ও বন্ধুত্ব" তারা বাংলাদেশীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
অনলাইন ভিত্তিক এই ম্যাগাজিনের প্রিন্ট কপি পাওয়া যাচ্ছে বাজারে। যারা প্রিন্ট কপি সংগ্রহ করবেন তারা নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
১. মাকতাবাতুল মদিনা - মাদানীনগর
২. এমদাদিয়া কুতুবখানা - বাংলাবাজার
৩. মাকতাবাতুল ইত্তিহাদ ২য় তলা, ইসলামী টাওয়ার, বাংলাবাজার।
৪. হাকীমুল উম্মত প্রকাশনী। বাংলাবাজার
৬. মদিনা লাইব্ররী, মাকতাবাতুত তুল্লাব - ফরিদাবাদ, ঢাকা
৭. জামেয়া রহমানিয়ার লাইব্ররী।
এছাড়া ম্যাগাজিনটি ডাক ও কুরিয়ার যোগেও পাওয়া যাবে বলে জানান নাজমুল হাসান শরীফ।
মাসিক এই আরবী ম্যাগাজিনের ওয়েবসাইট http://www.arabicmagazinebd.com/
আরবি বলায় বিমান থেকে নামিয়ে দেয়া হলো
কওমির মাস্টার্সের মান নিয়ে কী ভাবছেন ঢাবি’র শিক্ষার্থীরা?