রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের তদন্তের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলো সু চি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নিপীড়নের অভিযোগ জাতিসংঘের তদন্তের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলো শান্তিতে নোবেল জয়ী ও দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।

গতকাল মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ ফেডেরিকা মগেরিনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাতিসংঘের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন তিনি।

এ সময় অং সান সু চি বলেন, 'জাতিসংঘের ওই সিদ্ধান্তের সঙ্গে মিয়ানমার একমত নয়। এর আগে গত মার্চ মাসে জাতিসংঘ মানবাধিকার কমিশন মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন তদন্তের সিদ্ধান্ত নেয়। কিন্তু মিয়ানমার ওই সিদ্ধান্ত মানবে কি না তা নিয়ে তখন থেকেই অনেকের সন্দেহ ছিল। '

অং সান সু চি আরো বলেন, জাতিসংঘের প্রস্তাব তিনি মেনে নেবেন না। কারণ মিয়ানমার আগেই ওই প্রস্তাব গ্রহণের প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। কারণ মিয়ানমার মনে করে, বাস্তব পরিস্থিতির সঙ্গে ওই প্রস্তাব সংগতিপূর্ণ নয়। ওই প্রস্তাব মানলে রাখাইন রাজ্যে রাখাইন ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে বিভেদ আরো জোরালো হওয়ার সম্ভবনা রয়েছে।

অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলো বলছে, মায়ানমার সীমান্ত পুলিশের চৌকিতে হামলার পর গত কয়েক মাসে শত শত রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এছাড়া বাংলাদেশে পালিয়ে গেছে প্রায় ৭৫,০০০ হাজার রোহিঙ্গা। কিন্তু অং সান সু চি এবং মিয়ানমার সরকার বিষয়টি কাছ থেকে দেখেও জাতিসংঘের প্রস্তাব করলো।

সূত্র : দ্য গাডিয়ান

[কোরআন এবং হাদিসের আলোকে মধুর গুনাগুন ও উপকারিতা]

[কুরআনের সবচেয়ে বড় আলেম কে?]

এসএস/