আবরার আবদুল্লাহ: মহাগ্রন্থ কুরআন নাজিলের পর একে আত্মস্ত করেছেন কোটি কোটি মানুষ। কিন্তু কে বেশি জ্ঞান অর্জন করেন এই পবিত্র কুরআনের। হাদিসে পাকে সে বর্ণনা পাওয়া যায়।
তাবেয়ী আবুল আহ্ওয়াস রহ. বলেন, আমি হযরত আবু মুসা আশআরী রা.-এর কাছে এলাম। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. ও আবু মাসউদ রা. উপস্থিত ছিলেন। তারা কুরআন মজীদ পড়ছিলেন। আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম। ইতোমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. সেখান থেকে উঠে কোথাও গেলেন। আবু মাসউদ রা. তখন বললেন, ‘খোদার ক্বসম, যিনি এখন উঠে গেলেন তার চেয়ে বড় কুরআনের আলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে রেখে গেছেন বলে আমার জানা নেই।’ -সহীহ মুসলিম
তাবেয়ী মাসরূক বলেন, আমি সাহাবীগণকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। এরপর এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, তাঁদের সকলের ইলম ছ’জনের মধ্যে কেন্দ্রীভূত। তাঁরা হলেন- আলী রা., উমর রা., আব্দুল্লাহ রা., যায়েদ রা., আবুদ্দারদা রা. ও উবাই রা.। এরপর এ ছয় জনকে পর্যবেক্ষণ করে দেখেছি যে, তাদের ইলম কেন্দ্রীভূত রয়েছে দু’জনের মধ্যে-আলী রা. ও আব্দুল্লাহ রা.।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. এ অবস্থানে কীভাবে পৌঁছলেন? আল্লাহপ্রদত্ত যোগ্যতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ ও সাহচর্য তাঁকে এই অবস্থানে উন্নীত করেছিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুওয়তপ্রাপ্ত হলেন তখন আব্দুল্লাহ রা.-এর বয়স আঠারো-উনিশ বছর। তাঁর বুদ্ধিমত্তা ও আমানতদারী ছিল লক্ষ করার মতো। সে সময়ের এক বিশেষ ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি মুগ্ধ হয়েছিলেন। ঘটনাটি ছিল এই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দীক রা. মরুভূমি দিয়ে কোথাও যাচ্ছিলেন। আব্দুল্লাহ তখন মরুর মাঠে ছাগল চড়াচ্ছিলেন। তিনি তখন উকবা ইবনে আবু মুয়াইত নামক এক লোকের ছাগল চড়াতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কাছে কি দুধ হবে? বালক বলল, ‘হবে, তবে আমানতদার মনে করেই এগুলো চড়ানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।’ তাঁর এ উত্তর শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন। এরপর তাকে বললেন, তোমার ছাগপালে কি এমন কোনো ছাগল আছে যে এখনও সন্তানধারণের উপযুক্ত হয়নি? (অর্থাৎ যে ছাগলের দুধ দেওয়ার এখনো সময় হয়নি) বালক বলল, জ্বী হাঁ, আছে। সে তার ছাগপাল থেকে একটি ছাগল নবীর খেদমতে পেশ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলটির ওলানে হ