জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদর নেতৃত্বে শীঘ্রই নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আগামী ৭ মে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গত সোমবার মে দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সমাবেশে এরশাদ এ কথা জানান। লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোট- বিএনএ ও জাতীয় ইসলামী মহাজোট এরশাদের জোটের সঙ্গে থাকছে। এ ছাড়া ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিসসহ আরও কয়েকটি ইসলামী দল নতুন জোটের শরিক হতে পারে।
জোটের সমন্বয়ক এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় গণমাধ্যমকে জানান, ৭ মে জাতীয় ঐক্যজোট নামে নতুন রাজনৈতিক জোট হবে। বিএনএন, জাতীয় ইসলামী ঐক্যজোটসহ আরও কয়েকটি ইসলামী দল এই জোটের শরিক হিসেবে থাকছে। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত দল ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও খেলাফত মজলিসের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। আগামী ৫ মে জুমার নামাজের পর বিষয়টি চূড়ান্ত হবে। সম্প্রতি ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ গণমাধ্যমকে জানান, ইসলামী ঐক্যজোট নিবন্ধিত শক্তিশালী রাজনৈতিক দল। উম্মাহ, দেশ জাতির প্রয়োজনে যখন যে ভাবে চলা দরকার ইসলামী ঐক্যজোট সেভাবেই এগিয়ে যাচ্ছে। তবে দলটির ছাত্র বিষয়ক সম্পাদক আনছারুল হক ইমরান জানান, জাতীয় পার্টির সঙ্গে তাদের আলোচনা চলছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি নৌকা এবং ধানের শীষ প্রতীকের মতোই লাঙ্গলের গুরুত্ব রয়েছে।
জাতীয় পার্টির শীর্ষ নেতারা এরশাদের নতুন জোট নিয়ে আশার কথা বলছেন। তাদের মতে, এই জোটে হবে আগামী দিনের ক্ষমতায় যাওয়ার নিয়ামক শক্তি। এ ব্যাপারে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, দেশে জোটের রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ আছে। কোন দলের কত ভোট আছে সেটি মূল কথা নয়, দেশের মানুষ দেখতে চায় এরশাদের সঙ্গে কয়টি দল আছে। ২০-দলীয় জোট ও ১৪-দলীয় জোটের বেশির ভাগ শরিক দলের জনভিত্তি নেই। তারপরও শেখ হাসিনা ও খালেদা জিয়া জোটের রাজনীতিকে গুরুত্ব সহকারে দেখেন।
জানা গেছে, গত ১ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে এরশাদের উপস্থিতিতে ৩৫টি ইসলà