বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরাইল মানবতার দুশমন: পিয়ংইয়ং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলকে মানবতার দুশমন হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ। কেসিএনএ প্রকাশিত বিবৃতিতে বলা মানবতার দুশমন ইসরাইলকে ক্ষমার অযোগ্য শাস্তির মুখোমুখি হতে হবে।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারমেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে অপমানসূচক কথার পরিপ্রেক্ষিতে এ কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে পিয়ংইয়ং।

যুদ্ধবাজ লিবারমেন গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিমকে, তার ভাষায়, পাগল বলে অভিহিত করেছিলেন। তার প্রতিক্রিয়ায় ইসরাইলের বিরুদ্ধে এ বিবৃতি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।

বিবৃতিতে বলা হয়, এ রকম মন্তব্য করে মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্টকারী, আরবভূমি দখলকারী মানবতার বিরুদ্ধে অপরাধী ইহুদিবাদী ইসরাইল বিশ্বের নিন্দা এড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্র করছে ।

মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের কাছেই একমাত্র অবৈধ পরমাণু অস্ত্র আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। লিবারম্যানের মাধ্যমে ইসরাইল উত্তর কোরিয়ার নেতাকে অপমান করা হয়েছে উল্লেখ করে এতে আরো বলা হয়, ক্ষমাহীন সহস্রগুণ শাস্তির মুখে পড়বে তেল আবিব। এতে উত্তর কোরিয়ার ভাবমর্যাদা বিনষ্ট করার আগে ইসরাইলকে দ্বিতীয়বার ভাবনা-চিন্তা করতে বলা হয়েছে।

[‘ইসলামকে অভিযুক্ত করা মানে চাঁদের দিকে মুখ করে থুথু ফেলা’২০]

[আলোচনায় আসতে আবারও ইসলামকে কটাক্ষ করলেন বিজেপি নেতা]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ