শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

'ইসলামকে অভিযুক্ত করা মানে চাঁদের দিকে মুখ করে থুথু ফেলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গের 'সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন'-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজামান বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামীর উদ্দেশে বলেছেন, ‘মুসলিম নারীদের কথা না ভেবে স্বামী বরং হিন্দু নারীদের করুণ দশার দিকে নজর দিন।'

ইসলাম ধর্মে নারীর অবস্থান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আজ (শনিবার) তিনি ওই মন্তব্য করেন তিনি।

বিজেপি’র সিনিয়র এমপি সুব্রমনিয়াম স্বামী আজ বলেন, ‘ইসলাম ধর্মে নারীদের তৃতীয় শ্রেণির মর্যাদা দেয়া হয়েছে। তিন তালাক এবং চার বিবি রাখার প্রথা এর বাস্তব উদাহরণ।’

তিনি আরো বলেন, ‘ইসলাম ধর্মে পুরুষদের নারীদের উপরে অত্যাচারের অনুমতি দেয়া হয়েছে। মাওলানারা ওই তথ্যকে আড়াল করতে পারেন কিন্তু ইসলাম ধর্মে এটাই বাস্তব।’

স্বামীর মন্তব্যের সমালোচনা করে আজ (শনিবার) সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের  সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজামান বলেন, ‘মি. স্বামী ইসলাম ধর্মে সমালোচনা করার আগে নিজের সমাজটাকে আয়নায় দেখে একবার মিলিয়ে নিন। ইসলাম ধর্মের সমালোচনা করার আগে তাদের যথাযথভাবে ইসলামকে জানা প্রয়োজন। ইসলাম ধর্মই সর্বপ্রথম নারীদের পুরুষদের সমান অধিকার দিয়েছে। তাদের সমাজে যে সতীদাহ প্রথা এবং বিধবাবিবাহ প্রচলন বন্ধ ছিল ইসলাম ধর্মে অতীতে বা বর্তমানে পৃথিবীর কোথাও নেই।’

প্রসঙ্গ আবুবাকার; আপনেরা সভ্য হবেন কবে?

তিনি বলেন, ‘নিজেদের সমাজ সংস্কার না করে তারা কথায় কথায় রাজনৈতিক ফায়দা তোলার নাম করে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যে রটনা চালাচ্ছেন তা কোনোভাবেই ভদ্রতার নমুনা নয়। বরং হিন্দু বৃদ্ধ-বৃদ্ধা বাবা-মায়েদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে তারা সেই অত্যাচার বন্ধ করার জন্য রাজা রামমোহনের ন্যায় ভূমিকা পালন করলে সমাজ তাদের কাছে কৃতার্থ থাকবে।’ এ প্রসঙ্গে তিনি বৃদ্ধ বাবা-মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়ার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ইসলামের দিকে অভিযোগের আঙুল তোলা মানে চাঁদের দিকে মুখ করে থুথু ফেলা, যে থুতুটা স্বামীর মুখের দিকেই পড়বে সেটা ভেবেই যেন স্বামী ইসলামের দিকে অভিযোগের আঙুল তোলেন।’

-পার্সটুডে

আলোচনায় আসতে আবারও ইসলামকে কটাক্ষ করলেন বিজেপি নেতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ