শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

ইসলামী আন্দোলনের নাটোর জেলা সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আজিজার রহমান খান ওরফে অ্যাডভোকেট আলিম খান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বুধবার রাতে শহরের কানাইখালী চৌধুরীবাড়ী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে নিজ বাড়ি থেকে ইসলামী আন্দোলনের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে নাটোর সদর থানায় তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। বর্তমানে তাকে নাটোর সদর থানা হেফাজতে রাখা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হবে।

এছাড়া তার রিমান্ড আবেদনও করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

আমেল খান চৌধুরীর বড় ভাই আলিম খান চৌধুরী জানান, তাঁর ছোট ভাই স্বভাবসুলভভাবে সব সময় অন্যায়ের প্রতিবাদ করেন। এ কারণে সম্প্রতি তিনি শহরে চলমান মেলার বিরুদ্ধে সোচ্চার হন। মেলায় জুয়ার আয়োজকদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার তদন্তে অভিযোগের সত্যতা এলে আসামিদের বিরুদ্ধে সমনের নির্দেশ হয়। একই সঙ্গে তাঁর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে মানববন্ধন হয়। প্রশাসন জুয়া বন্ধ করে দেয়।

তিনি বলেন, স্বার্থান্বেষী একটি মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা কল্পকাহিনি দিয়ে মামলা করেছে। মামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর মনোবল ভেঙে দেওয়ার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশ্যে শঙ্কা, আড়ালে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত বিএনপির

ইসলামী লেখক ফোরামের তৃতীয় কাউন্সিল ২৮ এপ্রিল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ