সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা

কওমির ১৪ লাখ শিক্ষার্থীকে ফেলে রেখে আমরা এগুতে পারি না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘কওমি মাদরাসার ১৪ লাখ শিক্ষার্থীকে ফেলে রেখে সরকার উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, ‘তাদের জীবন আমরা এমনিতে ভাসিয়ে দিতে পারি না?’

সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘কওমি শিক্ষার্থীদের সার্টিফিকেটের কোনো মূল্য নেই। তারা কোথাও কাজ পায় না, চাকরি পায় না। না দেশে পায়। কোনো কিছু করে খেতে পারে না। তাদের জীবনটা কি আমরা ভাসিয়ে দেব? তারা কি এ দেশের নাগরিক না? তারা কি এ দেশের মানুষ না? তাদের জীবনের কি কোনো মূল্য নাই? তাদের কি মূল স্রোতে নিয়ে আসব না?’

বৈঠকে সুপ্রিম কোর্টের সামনে গ্রিকদেবীর ভাস্কর্য নিয়েও কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রিক গডেস অব জাস্টিস, থেমিস। তাঁর স্ট্যাচু। কিন্তু গ্রিক স্ট্যাচুকে যখন শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো, আমি সেটাই চিফ জাস্টিসকে বলেছিলাম যে এ গ্রিক স্ট্যাচুতে আপনি শাড়ি পরাতে গেলেন কিসের জন্য।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ওটা সরাতে হলো কেন সেটা নিয়ে সবার চিৎকার। সরাতে হবে না কেন? যারা এ কথাটা বলছেন, তাঁরা দেখতে পাচ্ছেন না গ্রিক এখন আর গ্রিক নাই সেটা বঙ্গগ্রিক হয়ে গেছে। এটা কি ওনাদের চোখে পড়েনি?’

বৈষম্য দূর করতে কওমি ও আলীয়াকে একই ছায়াতলে আনতে হবে’

মানুষের চিন্তা পড়তে চায় ফেসবুক!

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ