আওয়ার ইসলাম : বিংশ শতাব্দীতে মুসলিম বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাইয়েদ আবুল হাসান আলী নদভী। উপমহাদেশের গণ্ডী পেরিয়ে যার প্রভাব ছড়িয়ে পড়েছিল আরব বিশ্বেও।
তিনি ১৯১৩ সালের ৫ই ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন। উর্দু এবং হিন্দি উভয় ভাষাতেই তাঁর হাত ছিল সিদ্ধহস্ত। আরবি ভাষায় তার দখল ছিলো বিস্ময়কর। তিনি দারুল উলূম নদওয়াতুল উলামার প্রাক্তন রেক্টর এবং পাশাপাশি রাবেতা মুসলিম ওয়ার্ল্ড লিগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
এছাড়াও তিনি রাবেতা ফিকাহ কাউন্সিলের সদস্য এবং মদীনা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ইসলামের সেবার জন্য ১৯৮০ সালে তিনি মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্মাননা বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন। বুদ্ধিবৃত্তিক জগত ছাড়িয়ে তিনি মাঠ পর্যায়েও ছিলেন সদা তৎপর একজন পণ্ডিত ব্যক্তিত্ব। মুসলিম সমাজে তো বটেই অমুসলিমদের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বী। ১৯৯৯ সনের ৩১শে ডিসেম্বর এই মহান মনীষী মৃত্যুবরণ করেন।
উম্মতের পথপ্রদর্শনে তিন অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তার অনুপ্রেরণায় বাংলাসাহিত্য চর্চায় মনোযোগী হয়েছেন এ দেশের উলামায়ে কেরাম। তার অনুপ্রেরণায় এক সময় যারা কলম হাতে তুলে নিয়েছিলেন। তাদের অনেকেই অনুবাদ করেছেন তার এক বা একাধিক গ্রন্থ। নিম্নে বাংলা ভাষায় তার অনূদিত গ্রন্থগুলো তুলে ধরা হলো।
সাইয়্যেদ আবুল হাসান আলী নদভীর বাংলায় অনূদিত বইয়ের তালিকা
১. আলোর রাজপথ [ছোটদের ইতিহাসের গল্প]। অনুবাদ : অধ্যক্ষ মুহাম্মদ রওশন আলী ২. আমার আম্মা। অনুবাদ : আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী। [মাকতাবাতুল হেরা] ৩. আরকানে আরবাআহ। অনুবাদ : আবু তাহের মিসবাহ ৪. আল্লাহর পথের ঠিকানা। অনুবাদ : শরীফ মুহাম্মদ [মাকতাবাতুল আযহার] ৫. নবীয়ে রহমত। অনুবাদ : আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী [মাকতাবাতুল হেরা] ৬. ইসলামের বৈপ্লবিক অবদান ৭. ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা ও বিশ্লেষণ। অনুবাদ : আবদুল্লাহ আল ফারুক। [মাকতাবাতুল আযহার] ৮. ইসলাম : ধর্ম সমাজ সংস্কৃতি। অনুবাদ : আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী [মাকতাবাতুল হেরা] ৯. ইসলাম ও অন্যান্য সংস্কৃতি ১০. ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত। অনুবাদ : মাওলানা জুলফিকার নদভী [মুহাম্মদ ব্রাদার্স] ১১. ইসলামী আন্দোলন : পথ ও পাথেয়। অনুবাদ : মাওলানা লিয়াকত আলী ১২. ইসলামী জাগরণের রূপরেখা। অনুবাদ: মাওলানা কবীর আহমাদ আশরাফী [মাকতাবাতুল হেরা] ১à