শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

কওমি শিক্ষা আছে বলেই আমরা এখনও খাঁটি মুসলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষক ও ছাত্ররা কখনোই জঙ্গি কিংবা সন্ত্রাসী হতে পারে না।

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জঙ্গিবাদবিরোধী সমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার লোকজন খাঁটি মুসলমান। তারাই দেশের মানুষকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দেশে কোনো জঙ্গির স্থান থাকবে না।

‘কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক কোনো দিন জঙ্গি হতে পারে না। কারণ, তাঁরা খাঁটি মুসলমান। তাঁরাই আমাদের শিক্ষা দেন। তাঁরা শিক্ষা দেন বলেই আজকে বাংলাদেশের মানুষ আজকে আমরা যেটা বলছি ধর্মপ্রাণ মুসলমান’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইংরেজি শিক্ষকদের চেয়ে মাদরাসা শিক্ষকরা মেধাবী

কওমি স্বীকৃতিকে কোনো সংকীর্ণ জায়গা থেকে দেখা উচিৎ হবে না: মিজানুর রহমান খান

‘আপনারাই পারবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে একত্র হয়ে এই জঙ্গি দমনে সহযোগিতা করার জন্য। সেই সহযোগিতা আমরা চাচ্ছি আপনাদের কাছে’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে ইউনাইটেড ইসলামী পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ